শিরোনাম :
শিশুদের ভবিষ্যৎ সুরক্ষায় বৈশ্বিক উদ্যোগ, মেলানিয়ার আয়োজনে বাংলাদেশের ডা. জুবাইদা রহমান নেপালে তুষারধসে নিহত ১৫ অভিযাত্রীকর্মী, উদ্ধার অভিযান অব্যাহত জাতীয় দিবসে হংকংয়ে এক দেশ, দুই ব্যবস্থা’র অগ্রযাত্রার বার্তা চীনের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সি চিন পিংকে শুভেচ্ছা জানালেন তারেক রহমান বিষাক্ত ইনজেকশনে মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ, ভেন্টিলেটরে ক্রিস্টিয়া পাইক তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাতের ঘোষণা চিফ হুইপের কঠোর নিরাপত্তায় রূপপুরের পথে ইউরেনিয়ামবাহী বহর এনআইডি ও জন্মনিবন্ধনের সঙ্গে যুক্ত হচ্ছে বিয়ের তথ্য বাংলাদেশকে শক্তিশালী বিনিয়োগকেন্দ্র হিসেবে গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, সহিংসতায় গ্রেপ্তার ১,৭৪৭

বাল্যবিয়ে বন্ধ, দৌড়ে পালাল কাজী ও বর

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ১২ জুন, ২০১৯

এইচ এম আলমগীর কবির,সিরাজগঞ্জ প্রতিনিধি:সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের চরসাপড়ী গ্রামে বাল্যবিবাহ বন্ধ করেন সদরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে কাজী ও বর দৌড়ে পালিয়েছে। বুধবার সন্ধার আগে কালিয়া হরিপুর ইউনিয়নের চরসাপড়ী এলাকায় এ বাল্যবিবাহ বন্ধ করা হয়।

কনে চরসাপড়ী গ্রামের মোঃ সরোয়ার হোসেন এর মেয়ে সোনিয়া সুলতানা (১১)
গোল্লাবাড়ী ইসলামীয়া দাখিল মাদ্রাসার পঞ্চম শ্রেনীর ছাত্রী ও বর একই গ্রামের মোঃ অমর আলী এর পুত্র লোকমান হোসেন (২৫)।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান জানান, বুধবার বিকালে কনের বাড়ীতে বিয়ের আয়োজন চলছিল। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে কাজী ও বরপক্ষ কৌশলে পালিয়ে যায়। কনে অপ্রাপ্তবয়স্ক। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কনের বাবা সরোয়ার হোসেনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। কনের বাবার কাছ থেকে কনে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিবাহ দিবেন না বলে মুচলেকা নেয়া হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন পৌর ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম ও আনসার ব্যাটালিয়নের সদস্যবৃন্দ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD