শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

বান্দরবানের লামায় অস্ত্রের মুখে ৮ শ্রমিককে অপহরণ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫

বান্দরবানের লামায় অস্ত্রের মুখে ৮ তামাক শ্রমিককে অপহরণ করেছে দুর্বৃত্তরা।

সোমবার (৭ এপ্রিল) গভীর রাতে উপজেলার সরই ইউনিয়নের লেমুপালং এলাকার তামাক ক্ষেতের একটি খামার বাড়ি থেকে তাদের অপহরণ করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সরই ইউনিয়নের দুর্গম ৯ নম্বর ওয়ার্ড লেমু পালং এলাকার তামাক ক্ষেতের একটি খামার বাড়িতে রাত্রিযাপন করছিল ৮ তামাক শ্রমিক। সোমবার রাত ১টার দিকে একদল অস্ত্রধারী সন্ত্রাসী সেখানে হানা দিয়ে অস্ত্রের মুখে ৮ তামাক শ্রমিককে অপহরণ করে নিয়ে যায়।

মঙ্গলবার (৮ এপ্রিল) ভোরে বিষয়টি জানাজানি হলে পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অপহৃতদের উদ্ধারে অভিযান শুরু করে। তবে, কে বা কারা তাদের অপহরণ করেছে, সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।

ধারণা করা হচ্ছে পাহাড়ি অস্ত্রধারী সন্ত্রাসী গ্রুপ মুক্তিপণ আদায়ের জন্য অপহরণ করে থাকতে পারে। জায়গাটি দুর্গম ও মোবাইল নেট না থাকায় অভিযান পরিচালনা করতেও বেগ পেতে হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীকে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম বলেন, লামার সরই থেকে ৮ তামাক শ্রমিককে অপহরণ করা হয়েছে। কারা অপহরণ করেছে সে বিষয়ে কিছু জানা যায়নি। অপহৃতদের উদ্ধারে অভিযান চলছে।

উল্লেখ্য, এর আগেও বেশ কয়েকবার লামায় বিভিন্ন কাজের নিয়োজিত শ্রমিকদের অপহরণ করে সন্ত্রাসীরা। সর্বশেষ গত ১৬ই ফেব্রুয়ারী লামার ফাঁসিয়াখালী ইউনিয়নের গয়ালমারা এলাকা থেকে ২৬ জন রাবার শ্রমিককে অপহরণ করেছিল অপহরণকারীরা। পরে দুদিন মুক্তিপণের বিনিময়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানে অপহরণ চক্রের বেশ কয়েকজনকে আটক করতে সক্ষম হয় পুলিশ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD