শিরোনাম :
মার্কিন বাণিজ্য দপ্তরের শুল্ক নোটিশের কড়া জবাব ভারতের: অতিরিক্ত উৎপাদনক্ষমতার অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন চীন-ইউরোপীয় ইউনিয়ন সম্পর্কের ইতিবাচক ধারায় চীন-নেদারল্যান্ডস কৌশলগত যোগাযোগের গুরুত্ব সামুদ্রিক অবকাঠামো ও আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতায় বেইজিং-ঢাকা অংশীদারিত্বের নতুন অধ্যায় অত্যাধুনিক মহাকাশ প্রযুক্তি ও মৌলিক পদার্থবিজ্ঞানের পরীক্ষায় থিয়ানকং স্টেশনের নতুন অধ্যায় গভীর প্রক্রিয়াজাতকরণ ও শিল্প-শৃঙ্খল সম্প্রসারণে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের যুক্ত করার তাগিদ কানাডায় বিদেশি কর্মীদের স্থায়ী বসবাসের বড় সুযোগ – ২০২৭ সালে পিআর পাবেন সর্বোচ্চ ১ লাখ কর্মী ও তাঁদের পরিবার ওষুধের মুঠো থেকে বিশ্বমঞ্চের আয়রনম্যান: লাংকাউইয়ে লাল-সবুজের পতাকা উঁচিয়ে ধরলেন বাংলাদেশের রফিকুল ইসলাম হাই-টেক খাতে ইনসেনটিভ দিয়ে দেশীয় উৎপাদন ৯০ শতাংশে উন্নীত ও রপ্তানিমুখী করতে হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় কর্মী প্রেরণ শুরু:প্রথম ফ্লাইটে ১১২ কর্মীকে বিদায় জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৬ ডিসেম্বর আগারগাঁওয়ে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন: প্রস্তুতি শেষ করতে গণপূর্ত ও স্থাপত্য অধিদপ্তরকে জরুরি নির্দেশ

বাগেরহাটে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৬ সেপ্টেম্বর, ২০১৮

বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটের সদর উপজেলার চুলকাঠি এলাকার নসিমুন চালক হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলা অপর এক আসামিকে ২ বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমান অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড দেন।

বৃহস্পতিবার বিকেলে বাগেরহাটের অতিরিক্ত দায়রা জজ আদালত-১ এর বিচারক মো. হাফিজুর রহমান এই রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- সদর উপজেলার ভট্টবলিয়াঘাটার আব্দুল ফকিরের ছেলে সোহাগ ফকির, গোলাম মোস্তফা মাফুজের ছেলে ইব্রাহিম মোল্লা, দক্ষিণ খানপুরের মোহাম্মদ আলীর ছেলে মিজান ও ফকিরহাট উপজেলার লকপুরের ওমর আলী মোল্লার ছেলে ইসমাইল মোল্লা জুনু। একই মামলায় খুলনার জোনাব আলী গাজীর ছেলে আসামি জয়নাল আবেদীনকে ২ বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমান অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড দেয়া হয়।

মামলায় রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন অ্যাড. সৈয়দ জাহিদ হোসেন ও আসামি পক্ষে ছিলেন অ্যাড. মো. মোসলেম উদ্দিন, এম. এনায়েত হোসেন, মনোজ কুমার শিকদার। মামলার অভিযোগ, ২০১৩ সালে ১ সেপ্টেম্বর বাগেরহাট সদর উপজেলার হাকিমপুর গ্রামের আব্দুল্লাহ মোল্লার ছেলে মো. মামুন মোল্লার নসিমন নিয়ে আসামিরা খুলনার উদ্দ্যেশ্যে রওয়ানা করে। পরে মামুনকে পরিবারের লোকজন খুঁজে না পেয়ে ৯ সেপ্টেম্বর সদর থানায় একটি সাধারন ডায়েরি করে। এক বছর পরে সাধারণ ডায়েরি তদন্ত করতে গিয়ে বাগেরহাট সদর থানার এস আই আজগর আলী এক আসামিকে আটকের পর জানতে পারেন আসামিরা মামুনের নসিমন ভাড়ায় নিয়ে খুলনার উদ্দেশ্যে রওয়ানা করে। পরে খুলনায় না গিয়ে পথের মধ্যে তাকে হত্যা করে নসিমনটি অন্যত্র বিক্রি করে। পরে ২০১৪ সালের ১২ জুন একটি হত্যা মামলা দায়ের করা হয়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD