শিরোনাম :
সুইজারল্যান্ডে তীব্র তাপপ্রবাহ, এক বছরে গলেছে ৫ শতাংশের বেশি হিমবাহের বরফ ট্রাম্প প্রশাসনে আড়াই লাখের বেশি ভিসা বাতিল, এইচ-১বি ফি ফের স্থগিত মদিনায় বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা, ওআইসি ও আরব দেশগুলোর নিন্দা কক্সবাজার-পেনাং সরাসরি ফ্লাইট চালু করবে এয়ার এশিয়া বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ও মানবাধিকারসহ আঞ্চলিক নিরাপত্তা নিয়ে ব্রাসেলসে মতবিনিময় পাচার হওয়া প্রায় ৭৭ হাজার কোটি টাকার সম্পদ জব্দ ও অবরুদ্ধের আদেশ প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের খসড়া নিয়ে সাংবাদিকদের উদ্বেগ, সংকুচিত হতে পারে অনুসন্ধানী সাংবাদিকতা আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার-২০২৬-এর মনোনয়ন পেলেন শেরপুরের জয়া বণিক শিক্ষার অধিকার ও মানবাধিকার নিয়ে জাতিসংঘের প্রতিনিধিদের সঙ্গে ইউরোপের বাংলাদেশি শিক্ষার্থীদের আলোচনা ফেরদৌসী আহমেদের পদত্যাগ, শূন্য সংরক্ষিত নারী আসন

বাগেরহাটে হত্যায় তিন জন গ্রেফতার

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ২৭ মার্চ, ২০১৯
গ্রেফতারকৃত তিন জন হত্যাকারী

আরিফ ঢালী,বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটে চুরি করতে এসে ঘরে ঢুকে এক বৃদ্ধাকে কুপিয়ে হত্যার ঘটনায় তিন জনকে গ্রেফতার ও হত্যায় ব্যবহৃত বটি, চাকু এবং লুন্ঠিত মালামাল উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৭ মার্চ) ভোর রাতে শহরের পূর্বসরুই এলাকা থেকে পুলিশ তাদের আটক করে।

গ্রেফতারকৃতরা হলেন, শহরের দক্ষিন সরুই এলাকার ভাড়াটিয়া মোঃ ইউনুছ তালুকদারের ছেলে মোঃ মিরাজুল ইসলাম পাপন (১৯), একই এলাকার মোঃ বাবুল শেখের ছেলে মোঃ রিয়াজ শেখ (২২) ও তার ভাই মোঃ রিয়াদ শেখ (২০)। এদের সবার স্থায়ী বাড়ি মোরেলগঞ্জ উপজেলার হোবাড়িয়া গ্রামে।

গ্রেফতারকৃতদের স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ হত্যায় ব্যবহৃত একটি বটি, ধারালো চাকু এবং লুন্ঠন করা ২টি স্বর্নের চুড়ি, ১টি স্বর্নের চেন ও এক জোড়া কানের দুল উদ্ধার করেছে। বুধবার দুপুরে জেলা পুলিশের কনফারেন্স রুমে এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায় এসব তথ্য জানান।

পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায় বলেন, জেলা গোয়েন্দা পুলিশের এএসআই মোঃ মোস্তাফিজুর রহমান পিপিএমের গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মাহফুজ আফজালের নেতৃত্বে রাতে তিন হত্যাকারীকে আটক করা হয়। তাদের বাড়ি থেকে হত্যায় ব্যবহৃত একটি বটি, ধারালো চাকু এবং লুন্ঠন করা ২টি স্বর্নের চুড়ি, ১টি স্বর্নের চেন ও এক জোড়া কানের দুল উদ্ধার করা হয়েছে।

তিনি প্রেস ব্রিফিং এ আরও বলেন, বৃহস্পতিবার (২১ মার্চ) রাতে নারকেল কেনার কথা বলে বাগেরহাট শহরের পূর্ব সরুই এলাকায় অবসরপ্রাপ্ত প্রকৌশলী মো. আব্দুর রহিমের বাসায় ঢোকে হত্যাকারীরা। হত্যাকারীদের নারকেল দেওয়ার সময় প্রকৌশলীর স্ত্রী হোসনেয়ারা বেগম (৬০) কে আঘাতকরে এবং স্প্রে দিয়ে অজ্ঞান করে ফেলে। পরে হোসনেয়ারা বেগমকে তার শোবার রুমে নিয়ে বটি ও ছুরি দিয়ে হত্যাকরে। ১৮ মার্চ ওমরা হজ্ব পালন করতে সৌদি আরব গেছেন নিহতের স্বামী আব্দুর রহিম। তার তিন ছেলে চাকুরীর সুবাদে কেউই বাড়িতে থাকেন না।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD