শিরোনাম :
খেরসনে জাতিসংঘের ত্রাণবহরে রুশ ড্রোন হামলার অভিযোগ ঝড়-বৃষ্টিতে লণ্ডভণ্ড উত্তরপ্রদেশ, নিহত অন্তত ১১১ বৈশ্বিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ চীন-মার্কিন বাণিজ্য সম্পর্ক বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক’ চীন-যুক্তরাষ্ট্র : ট্রাম্প ৬০০ বছরের ঐতিহ্যের সামনে সি-ট্রাম্পের যৌথ উপস্থিতি স্থিতিশীল সম্পর্ক গঠনে একমত সি-ট্রাম্প গবেষণায় সফলতাকে স্বর্ণপদক ও পদোন্নতিতে বিশেষ মূল্যায়ন করা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা ‘সাধারণ মানুষের সেবায় কোনো ধরনের হয়রানি নয়: জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের কর্মকর্তাদের প্রতি নির্দেশ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর পার্বত্য অঞ্চলে টেকসই খাদ্য নিরাপত্তা ও যুবকদের দক্ষ করতে ডব্লিউএফপি-এর সহযোগিতা চাইলেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি

বাগেরহাটে মৎস্য ঘের থেকে গৃহবধুর লাশ উদ্ধার

খান মোঃ আল আউয়াল, বাগেরহাট প্রতিনিধিঃ
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২০

বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার মানসা-বাহিরদিয়া ইউনিয়নের সাতবাড়িয়া এলাকার একটি মৎস্য ঘের থেকে আজ সকালে সুমি আক্তার পুতুল (২৫) নামে এক গৃহবধুর লাশ উদ্ধার করা হয়েছে।

ঘটনার বিবরণে ও পুলিশ সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার সকাল আনুমানিক সাড়ে আটটার দিকে স্থানীয় কয়েকজন একটি মৎস্য ঘেরে একটি লাশ পড়ে থাকতে দেখে ফকিরহাট থানা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করেছে। মৃত সুমি আক্তার ফকিরহাটের সাতবাড়িয়া গ্রামের শেখ সিদ্দিক শিকদারের স্ত্রী এবং তার দুটি শিশু সন্তান আছে বলে জানা গেছে।
এ বিষয়ে ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ আবু সাঈদ মোঃ খায়রুল আনাম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। মরদেহ ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে এবং রিপোর্ট হাতে আসলে জানা যাবে মৃত্যুর রহস্য।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
©germanbanglanews24
Developer Design Host BD