শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

বাগেরহাটে ভুমিদস্যুদের হাত থেকে রক্ষা পেতে মানববন্ধন

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০১৯
ফকিরহাটে ভুমিদস্যুদের হাত থেকে রক্ষা পেতে এলাকাবাসি মানববন্ধন

বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটের ফকিরহাটে ভুমিদস্যুদের হাত থেকে রক্ষা পেতে এলাকাবাসি মানববন্ধন কর্মসূচি পালন করেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার খাজুরা বাজারে ক্ষতিগ্রস্থ এলাকাবাসি ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসুচি পালন করেন।
মানববন্ধনে বক্তব্য দেন, মোজাফফর হোসেন ফরাজী, মো. ইজাজুল হাওলাদার, হুমায়ুন. জিন্নাত আলী শেখ ও বাদল ফরাজীসহ অনেক ক্ষতিগ্রস্থ এলাকাবাসি।

বক্তারা বলেন, স্থানীয় ইউপি সদস্য আলী আহমেদের ছত্রছায়ায় ভুমিদস্যু ফকরুল হাওলাদার জাল কাগজ তৈরি করে এলাকার নিরিহ মানুষের জমি দখলে নিয়ে ভোগদখল করছে। প্রতিবাদ করলে উল্টো মারধর করে এবং নানা প্রকার হয়রানী করে ভূমি দস্যুরা। এই ভুমিদস্যুদের হাত থেকে রক্ষা পেতে প্রশাসনের প্রতি সহায়তা চান এলাকাবাসি।
ক্ষতিগ্রস্থ মোঃ এজাজুল হাওলাদার বলেন ভূমি দস্যুরা জাল দলিল ও পর্চা তৈরি করে আমাদের জমি দখলের পায়তারা চালাচ্ছে।
আবুল খায়ের মল্লিক বলেন, আমি অন্যায়ের প্রতিবাদ করায়, ইউপি সদস্য আলী আহমেদ পিটিয়ে আমার হাত ভেঙ্গে দিয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করলেও পুলিশ এখনও তাদের গ্রেফতার করেনি।

মোজাফফর হোসেন ফরাজি বলেন, আমার ক্রয়কৃত ৭০ শতক সম্পতি জোর পূর্বক ১৫ বছর ধরে দখল করে খাচ্ছে ভূমি দস্যুরা। আমার মত অনেকের জমি-জমা এভাবে জোর করে খাচ্ছে তারা।

ওই এলাকার অনেকের জায়গা জমি জোর দখল করে ভোগ করছেন ভূমি দস্যুরা। ভূমি দস্যুদের হাত থেকে বাঁচতে বিভিন্ন জায়গায় দৌড় ঝাপ করছেন এলাকাবাসী।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD