খান মোঃ আল-আউয়াল, বাগেরহাট প্রতিনিধি ঃ
বাগেরহাটের শরণখোলায় বৃহস্পতিবার রাতে অন্তঃস্বত্ত্বা স্ত্রী জোসনা বেগম(৩০)কে হত্যা করার অভিযোগে স্বামী পুলিশ কনষ্টবল সাদ্দাম হোসেন (৩৫) কে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসীর সুত্র জানায়, স্থানীয় তাফালবাড়ী পুলিশ ফাঁড়ির কনেষ্টবল মোঃ সাদ্দাম হোসেন (৩৫)তার দ্বিতীয় ছয় মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী জোসনা বেগম (৩০) কে গভীর রাতে নৃশংস ভাবে হত্যা করে।
গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশ রাতেই তার বাসা থেকে বস্তাবন্ধী মাথা ও দু’হাতের কব্জি বিচ্ছিন্ন লাশ উদ্ধার করে। পাষন্ড পুলিশ তার স্ত্রীর পেট কেটে বাচ্চা ও বের করে আনে। গ্রেফতার করা হয় কনষ্টবল সাদ্দাম হোসেন।
সাদ্দাম হোসেন সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার বড়ধাল গ্রামের আব্দুল লতিফ গাজীর ছেলে। নিহত জোসনার খুলনা জেলার রুপসা থানার চানপুর গ্রামে আবু বকর শেখের কন্যা।
এ ঘটনায় নিহত জোসনার মা জুলেঘা বেগম বাদী হয়ে আজ শরণখোলা থানায় ঘাতক সাদ্দামের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছেন।