শিরোনাম :
শিশুদের ভবিষ্যৎ সুরক্ষায় বৈশ্বিক উদ্যোগ, মেলানিয়ার আয়োজনে বাংলাদেশের ডা. জুবাইদা রহমান নেপালে তুষারধসে নিহত ১৫ অভিযাত্রীকর্মী, উদ্ধার অভিযান অব্যাহত জাতীয় দিবসে হংকংয়ে এক দেশ, দুই ব্যবস্থা’র অগ্রযাত্রার বার্তা চীনের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সি চিন পিংকে শুভেচ্ছা জানালেন তারেক রহমান বিষাক্ত ইনজেকশনে মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ, ভেন্টিলেটরে ক্রিস্টিয়া পাইক তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাতের ঘোষণা চিফ হুইপের কঠোর নিরাপত্তায় রূপপুরের পথে ইউরেনিয়ামবাহী বহর এনআইডি ও জন্মনিবন্ধনের সঙ্গে যুক্ত হচ্ছে বিয়ের তথ্য বাংলাদেশকে শক্তিশালী বিনিয়োগকেন্দ্র হিসেবে গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, সহিংসতায় গ্রেপ্তার ১,৭৪৭

বাগেরহাটে নগদ অর্থ,স্বর্নলংকার ও মালামাল লুট

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ১৫ জুন, ২০১৯

আরিফ ঢালী,বাগেরহাট প্রতিনিধি:জেলার কচুয়ায় ঘরে ঢুকে বেঁধে রেখে মারধর করে মালামাল লুটে নিয়েছে দূবৃর্ত্তরা। শনিবার ভোর রাতে উপজেলার পশ্চিম মঘিয়া গ্রামের আজিজুল মৃর্ধার বাড়ি এ ঘটনা ঘটে। দূর্বৃত্তের হামলায় আহত বাড়ির মালিকের ভাগ্নে রফিকুল ইসলামকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে স্থানীয়রা।

আজিজুলের স্ত্রী বাবলী বেগম বলেন, আমার স্বামী জাহাজে চাকুরীর সুবাদে বাড়িতে থাকেন না। আমি ঈদের পরে বাবার বাড়িতে বেড়াতে যাই। আমার স্বামীর ভাগ্নে রফিকুল একা বাড়িতে থাকার সুযোগে দূর্বৃত্তরা ঘরে ঢোকে। রফিকুলকে বেধে মারধর করে তিনটি দাত ভেঙ্গে ফেলে। এসময় ডাকাতরা একটি ল্যাপটপ, একটি এলইডি টেলিভিশন, একটি স্বর্নের চেইন, দুটি আংটি ও নগদ পচিশ হাজার টাকা লুটে নেয়।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিকুর রহমান বলেন, কচুয়া উপজেলার পশ্চিম মঘিয়া গ্রামের আজিজুল মৃর্ধার বাড়িতে ঢুকে ঘরের জানালা কেটে গৃহকর্তার ভাগ্নে রফিকুলকে হাতপা বেধে মারধর করে ঘরে থাকা নগদ টাকা পয়সা ও স্বর্নালংকার লুটে নেয়। ঘটনার সময় গৃহকর্তার ভাগ্নে ছাড়া অন্যকেউ ঘরে ছিলনা। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে কচুয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগের প্রেক্ষিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহনের চেষ্টা চলছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD