শিরোনাম :
নিউইয়র্কে ‘উইমেন লিডার্স’ প্ল্যাটফর্মে বক্তব্য দিলেন ডা. জুবাইদা রহমান বহর আধুনিকায়নে বোয়িংয়ের সঙ্গে নতুন চুক্তি, কিনবে ১১ উড়োজাহাজ শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম জয় এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের মৃত্যু: মামলায় আসামি মামা কারাগারে কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে কারিগরি সমন্বয় কমিটির দ্বিতীয় সভা নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেই প্লেনকোভিচের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান লবায়ু সংকট মোকাবিলায় উন্নত দেশগুলোর কার্যকর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী চীন-মার্কিন সুসম্পর্ক বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতায় ভূমিকা রাখবে: জরিপ খাদ্য নিরাপত্তা রক্ষায় কৃষকদের আয় ও উৎপাদন সক্ষমতা নিশ্চিতের উদ্যোগ

বাগেরহাটে দরিদ্র ভ্যান চালকের সাথে প্রতারনার অভিযোগ

খান মোঃ আল আউয়াল, বাগেরহাট প্রতিনিধিঃ
  • প্রকাশের সময়: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২০

বাগেরহাট জেলার ফকিরহাটে জমি কিনতে গিয়ে বিপাকে পড়েছে এক দরিদ্র ভ্যান চালকের পরিবার। মাথা গোঁজার ঠাই গোছাতে ধার দেনার সাথে গোছানো টাকা খুইয়ে পথে বসেছে বাপ আর ছেলে। স্থানীয় ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে মামলা করে কিছু টাকার সমাধান মিললেও বাকি টাকা ফেরত পাবার আশায় পথে পথে ঘুরছে। স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনসহ এলাকার সচেতন মহল পাশে না দাঁড়ালে তিনি প্রবঞ্চনার শিকার হবেন বলে মনে করছেন ভুক্তভোগী।

সরেজমিনে জানা যায়, ফকিরহাট উপজেলার পিলজংগ ইউনিয়নের বালিয়াডাংগা গ্রামের দরিদ্র ভ্যানচালক খান আবুল কাসেম ও তার ছেলে শরীফুল প্রতিবেশী আঃ মান্নান চার কাঠা জমি বিক্রি করবে জানতে পেরে ওই জমি কেনার আগ্রহ দেখান। আঃ মান্নান নিজেও কাসেমের ভাই হাছান ও ছত্তারকে জমি বেচার বিষয়টি জানান। বৃদ্ধ কাসেম ও তার ছেলে শরীফুল মধ্যস্থতাকারী হাছান মারফত মান্নানকে বিভিন্ন সময়ে মোট দুই লাখ আশি হাজার টাকা দেন। টাকা পাওয়ার পর মান্নান জমি বুঝে না দিয়ে নানা টালবাহানা শুরু করলে শরীফুল পিলজংগ ইউনিয়ন গ্রাম আদালতে মামলা করেন। আঃ মান্নান মামলায় হেরে শরীফুলকে ৭০ হাজার টাকা ফিরিয়ে দেন। কাসেমের অভিযোগ, আমি মান্নানের কাছে আরো দুইলাখ দশ হাজার টাকা পাই যা ফেরত পাইনি। করোনাকালীন সময়ে কোথাও স্বাভাবিক কাজ কর্ম না হওয়ায় গ্রাম আদালতের বাকী দাবী দাওয়ারও কোন নিষ্পত্তি হয়নি।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD