শিরোনাম :
নিউইয়র্কে ‘উইমেন লিডার্স’ প্ল্যাটফর্মে বক্তব্য দিলেন ডা. জুবাইদা রহমান বহর আধুনিকায়নে বোয়িংয়ের সঙ্গে নতুন চুক্তি, কিনবে ১১ উড়োজাহাজ শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম জয় এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের মৃত্যু: মামলায় আসামি মামা কারাগারে কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে কারিগরি সমন্বয় কমিটির দ্বিতীয় সভা নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেই প্লেনকোভিচের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান লবায়ু সংকট মোকাবিলায় উন্নত দেশগুলোর কার্যকর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী চীন-মার্কিন সুসম্পর্ক বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতায় ভূমিকা রাখবে: জরিপ খাদ্য নিরাপত্তা রক্ষায় কৃষকদের আয় ও উৎপাদন সক্ষমতা নিশ্চিতের উদ্যোগ

বাগেরহাটে জুয়েলারি দোকান হতে ১০০ ভরি স্বর্ণালঙ্কার চুরি

খান মোঃ আল আউয়াল, বাগেরহাট জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২১

বাগেরহাটে জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার গভীর রাতে শহরের রেলরোডস্থ ড্রিমল্যান্ড সুপার মার্কেটের রুপালী জুয়েলার্স নামে একটি দোকানে এ চুরির ঘটনা ঘটে। এসময় দরজা ভেঙে ভেতরে ঢুকে দুর্বৃত্তরা সিন্দুক খুলে প্রায় ১শ ভরি স্বর্ণ নিয়ে যায়। যার আনুমানিক মূল্য প্রায় ৭০ লাখ টাকা বলে দাবি করেছেন দোকান মালিকের ছেলে শোভন দাস। এদিকে চুরির খবর শুনে সকালে বাগেরহাট পৌরসভার মেয়র খান হাবিবুর রহমান, বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার শাফিন মাহমুদ, পৌর কাউন্সিলর তালুকদার আব্দুল বাকী , বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম, বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত (ওসি)কে এম আজিজুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। দোকান মালিক ভোলানাথ দাস বলেন, রাত সাড়ে ৯টার দিকে প্রতিদিনের মত দোকান বন্ধ করে বাড়িতে যান তিনি। সকালে এসে তিনি দোকানের দরজা ভাঙা পান। ভেতরে প্রবেশ করে দেখেন সিন্দুক ও ডিসপ্লেতে থাকা স্বর্ণ ও স্বর্ণালঙ্কার নেই। তিনি আরো বলেন,তার সব শেষ হয়ে গেছে। ব্যাংকের লোন পরিশোধ করবেন কিভাবে এই বলে বিলাপ করেন ভোলানাথ দাস। তার ভাই শোভন দাস বলেন, দুর্বৃত্তরা ভেতরে প্রবেশ করে প্রথমে সিসি ক্যামেরার ক্যাবল কেটে দিয়েছে। দুটি সিসি ক্যামেরা ভেঙেও ফেলেছে তারা। চাবি দিয়ে সিন্দুক খুলে স্বর্ণালঙ্কার ও স্বর্ণ নিয়েছে। রুপালী জুয়েলার্সে ভোলানাথ দাস ও শোভন দাসের পাশাপাশি আরও চার জন কারিগর অলঙ্কার তৈরির কাজ করতেন।

বাগেরহাটের পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায় বলেন, চুরির বিষয়টি আমরা খুবই গুরুত্বের সঙ্গে দেখছি। ইতো মধ্যে আমাদের কয়েকটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলে, সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণসহ আনুসাঙ্গিক তদন্ত করে চোরদের শনাক্ত করার কথা বলেন তিনি।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD