শিরোনাম :
সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা বহুপাক্ষিক সহযোগিতায় উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি করছে এআইআইবি বৈশ্বিক সংঘাত ও বৈষম্য মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান হান চেংয়ের কৃষি ও বাণিজ্য সহযোগিতা জোরদারে নতুন উদ্যোগ চীন-যুক্তরাষ্ট্রের প্রথমবার কক্ষপথে স্টারশিপ, সমুদ্রে বিধ্বস্ত রকেট ভ্যাট রিটার্ন জমায় নতুন নিয়ম, প্রতি কর মেয়াদে ১৫ দিনের মধ্যে দাখিল বোয়িং কেনায় ‘গোপন এজেন্ডা নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক পদক্ষেপ জোরদারের আহ্বান পুনর্ব্যক্ত আইরিন খানের

বাংলাদেশ সোস্যাল ওয়েলফেয়ার এসোসিয়েশান অব পর্তুগাল’র কমিটি গঠন

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ২২ মার্চ, ২০১৯

লিসবন (পর্তুগাল)থেকে মোঃ রাসেল আহম্মেদ।।পর্তুগালে বাংলাদেশ কমিউনিটির জনকল্যাণমুখী সংগঠন “বাংলাদেশ সোস্যাল ওয়েলফেয়ার এসোসিয়েশান অব পর্তুগাল” এর পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। মোঃ তাহের আহমদ চৌধুরীকে সভাপতি এবং মোঃ মিজানুর রহমান খানকে সাধারন সম্পাদক করে উক্ত কমিটি চূড়ান্ত করা হয়।

লিসবনের বাংলাদেশী অধ্যুষিত এলাকায় স্থানীয় এক রেস্টুরেন্টে সাধারণ সভা শেষে উক্ত কমিটি ঘোষণা করা হয়। এতে সহ সভাপতি হিসেবে দ্বায়িত্বে রয়েছেন মোঃ মহিউদ্দীন সুমন, মোঃ রাসেল, মোঃ ইকবাল আলী ভূঁইয়া, মাহবুব সুয়েদ, সরদার আহমেদ রায়হান, লস্কর নোমান, আজমত উল্লাহ খান এবং মোঃ জিল্লুর রহমান।
যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম এবং আবু নাঈম মু. শহিদুল্লাহ, সাংগঠনিক সম্পাদক রাজীব আল মামুন মোহন, সহকারী সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন গালীব, কোষাদক্ষ আব্দুল্লাহ আল মামুন, প্রচার সম্পাদক নাঈম হাসান পাবেল, আইন সম্পাদক এ্যাডঃ জাকির হামিদ, অফিস সম্পাদক-আবু তায়েফ সাহেদ, সমাজসেবা সম্পাদক আমিরুল ইসলাম(মেম্বর), আন্তর্জাতিক সম্পাদক আবদুর রহিম।
উল্লেখ পর্তুগালের বাংলাদেশ কমিউনিটির উন্নয়ন এবং সামাজিক কাজকর্মের মাধ্যমে ভাবমূর্তি উজ্জ্বল করার নিমিত্তে গত বছরে যাত্রা শুরু করেছিল এই সামাজিক সংগঠনটি। ইতিমধ্যে বিভিন্ন সামাজিক কাজকর্মের মাধ্যমে কুড়িয়েছেন ব্যাপক প্রশংসা। নিয়মিত আয়োজন করে যাচ্ছেন বিভিন্ন ধরনের খেলাধুলা, বনভোজন এবং পর্তুগালে আগত নতুন ভাই বোনদের দিয়ে যাচ্ছেন নানান সহযোগিতা।
উক্ত কমিটিতে উপদেষ্টা হিসেবে আছেন লিসবনের বিশিষ্ট পাইকারী ব্যবসায়ী সাহিন সাইয়েদ এবং প্রবাসী কবি ও ছড়াকার মোর্শেদ কমল।
শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD