শিরোনাম :
শিক্ষার অধিকার ও মানবাধিকার নিয়ে জাতিসংঘের প্রতিনিধিদের সঙ্গে ইউরোপের বাংলাদেশি শিক্ষার্থীদের আলোচনা ফেরদৌসী আহমেদের পদত্যাগ, শূন্য সংরক্ষিত নারী আসন ‘অপরচুনিটি কার্ডে’ জার্মানিতে চাকরি খোঁজার সুযোগ তাইওয়ান প্রণালির শান্তি রক্ষায় চীন-যুক্তরাষ্ট্রের স্বার্থ অভিন্ন রাখাইনে বিমান হামলায় নিহত ৫০, উদ্বিগ্ন জাতিসংঘ চীনের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সি চিন পিংয়ের অর্থনীতিতে স্থিতিস্থাপকতা ও প্রাণশক্তির প্রশংসা জাপানের ঘোষিত পারমাণবিক নীতি মেনে চলার আহ্বান ৩৫তম বার্ষিকীতে চীন-ব্রুনাই সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার অঙ্গীকার ভারতের সিইসির পদত্যাগের দাবিতে ইন্ডিয়া জোটের আন্দোলন ককপিটে সংঘর্ষের পর ইসরায়েলের সব ফ্লাইট বন্ধ ফ্লাইদুবাইয়ের

বাংলাদেশে শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায় জাতিসংঘ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ১৫ ডিসেম্বর, ২০১৮

জার্মানবাংলা রিপোর্ট: জাতিসংঘ ও বিদেশি বন্ধুরা বাংলাদেশের আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন খুব ভালোভাবে পর্যবেক্ষণ করছে এবং কোনো অশান্তি ছাড়া শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায় বলে জানিয়েছেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিচ। ১৫ ডিসেম্বর, শনিবার একটি সংবাদ সংস্থায় প্রকাশিত এক প্রতিবেদনে এ কথা জানানো হয়।

বাংলাদেশের নাগরিকদের উন্নয়নের জন্যই তারা এখানে সুষ্ঠু, অংশগ্রহণমূলক এবং শান্তিপূর্ণ নির্বাচন চান, যাতে বাংলাদেশের উন্নয়ন আরও ত্বরান্বিত হয় বলে জানান জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র।

স্টিফেন ডুজারিচ বলেন, ‘আমরা কিছু নীতিতে বিশ্বাস করি। যেখানে কোনো ভয়-ডর ছাড়া সু্ষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে।’

জাতিসংঘের সদর দফতরে নিয়মিত ব্রিফিংয়ের অংশ নিয়ে মহাসচিবের মুখপাত্র আবারও জানালেন, তারা বাংলাদেশের এই নির্বাচনে কোনো পর্যবেক্ষক পাঠাচ্ছেন না। তবে নির্বাচনের ওপর তাদের সার্বিক পর্যবেক্ষণ রয়েছে।

বাংলাদেশের নির্বাচন কমিশনের পক্ষ থকে জাতিসংঘের সহায়তা চাওয়া প্রসঙ্গে ডুজারিচ বলেন, বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘ কার্যালয় এই নির্বাচনে সহায়তা করবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD