শিরোনাম :
সম্পাদকীয় : কিশোর অপরাধের বিস্তার – নিরাপত্তা কোথায়! বিজ্ঞানীদের উদ্ভাবনের মূল্যায়ন নিশ্চিত করা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী পরিবেশবান্ধব ও নিরাপদ পর্যটন অবকাঠামো গড়ার আহ্বান ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর কার্যকর হচ্ছে ইরানের সব এয়ারলাইনসের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা পাকিস্তান-চীন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র আপত্তি, শাকসগাম উপত্যকা ঘিরে উত্তেজনা বঙ্গোপসাগরের সমুদ্র অর্থনীতিতে অভিজ্ঞতা বিনিময়ে নতুন সম্ভাবনা বাংলাদেশ-চীন বুদ্ধিবৃত্তিক সংলাপ জোরদারে অনুবাদের গুরুত্ব সবুজ উন্নয়ন ও পরিচ্ছন্ন জ্বালানিতে চীন-অস্ট্রেলিয়া সহযোগিতা ‘আইনি জবাবদিহিতার ঊর্ধ্বে কেউ নয়’: নেতানিয়াহুকে গ্রেপ্তারের পক্ষে মামদানি সাংবাদিকতার স্বাধীনতা রক্ষায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আইনি লড়াইয়ে তিন মার্কিন সংবাদমাধ্যম

বাংলাদেশে মাদকাসক্তদের ৮০ শতাংশই তরুণ

শহিদুল ইসলাম দইচ,যশোর:
  • প্রকাশের সময়: সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালক খোন্দকার মোস্তাফিজুর রহমান বলেছেন, আমাদের দফতর ছাড়াও মাদকদ্রব্যের অপব্যবহার নিয়ন্ত্রণে পুলিশ, র্যাব (RAB), বিজিবিসহ বিভিন্ন সংস্থা কাজ করলেও আমরা হিমশিম খাচ্ছি। সেকারণে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে পরিবার থেকেও এগিয়ে আসতে হবে।

রবিবার দুপুরে যশোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত ‘মাদক অপব্যবহার প্রতিরোধে করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

তিনি বলেন, মাদকদ্রব্যের অপব্যবহার শুধু বাংলাদেশের নয়, গোটা বিশ্বের সমস্যা। বাংলাদেশের মাদকাসক্তদের মধ্যে প্রায় ৮০ শতাংশ তরুণ। আমাদের তরুণ সমাজকে রক্ষা করতে অবশ্যই সকলকে ঐক্যবদ্ধভাবে মাদকের বিরুদ্ধে লড়াই করতে হবে।

যশোরের জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে অন্যদের মধ্যে আলোচনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের খুলনা বিভাগীয় অতিরিক্ত উপপরিচালক আহসানুর রহমান, যশোরের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন, সিনিয়র সাংবাদিক আহসান কবীর প্রমুখ।

সেমিনারে মূল বক্তব্য উপস্থাপন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর যশোরের উপপরিচালক আসলাম হোসেন।

তিনি জানান, চলতি বছরের জানুয়ারি থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত সময়কালে যশোরে ১৫০১টি অভিযান পরিচালনা করা হয়। ওই সময়কালে মামলা হয়েছে ৪৫৭টি। মোবাইল কোর্ট পরিচালনা হয় ২৮৫ বার। একই সময়কালে গ্রেফতার করা হয়েছে ৪৩৬ জনকে।

তিনি জানান, উল্লিখিত সময়কালে ৫১ কেজি ৩৩০ গ্রাম গাঁজা, ৪০৩৩ পিস ইয়াবা, ১৪৩ বোতল ফেনসিডিল, ৩২.২ লিটার স্পিরিট, ট্যাপেন্টাডল ট্যাবলেট ৯০ পিস উদ্ধারসহ জব্দ করা হয়েছে ৬ লাখ ৩৭ হাজার ৭০০ টাকা।

সেমিনারে বলা হয়, যশোরে ২৪১৩ টি বিচারাধীন মামলা রয়েছে ‌। এর মধ্যে রায় হয়েছে ৫০০টি মামলার। যাতে সাজা হয়েছে ১৯২টি এবং খালাস দেয়া হয়েছে ৩১৬টি মামলায়।

তিনি জানান, মাদকদ্রব্যের অপব্যবহাররোধে যশোরে তরুণদের নিয়ে ফুটবল প্রতিযোগিতা, সাঁতার প্রতিযোগিতা, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতাসহ স্কুল কলেজ মাদ্রাসায় আলোচনাসভার আয়োজন করা হয়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD