শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

বাংলাদেশে করোনায় আরো একজনের মৃত্যু, আক্রান্ত ২৪

জার্মান বাংলা অনলাইন:
  • প্রকাশের সময়: শনিবার, ২১ মার্চ, ২০২০

প্রাণঘাতী করোনাভাইরাসে আরো একজন বাংলাদেশীর প্রাণ কেড়ে নিল। তার বয়স ৭৩ বছর। এ নিয়ে বাংলাদেশে ভয়ঙ্কর করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুইজনে। নতুন করে আক্রান্ত আরও চার জন। মোট আক্রান্ত হয়েছেন ২৪ জন। সারা বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ১১ হাজার ছাড়িয়েছে।

আজ ২১ মার্চ (শনিবার) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরে আয়োজিত করোনা পরিস্থিতি নিয়ে ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান।

তিনি বলেন, ‘বাংলাদেশ এখনো অনেক দেশ বিশেষ করে ইউরোপ, ইতালির চেয়ে ভালো আছে। আপনাদের একটি ভালো খবর দিতে চাই, মাত্র একটি জায়গায় সাতটি মেশিন দিয়ে পরীক্ষা করা হলেও এখন আরও আটটি জায়গায় করোনা পরীক্ষা করা হবে। সেগুলোর জন্য মেশিন আনা হচ্ছে। রাতারাতি সেগুলো স্থাপন করে ফেলা সম্ভব না। এগুলো স্থাপন করার জন্য অনেক জিনিসপত্র লাগে। নতুন করে এক শ আইসিইউ স্থাপন করা হচ্ছে। পর্যায়ক্রমে চার শ আইসিইউ স্থাপন করা হবে। হাসপাতালে যারা কর্মরত তাদের আমরা প্রয়োজনীয় জিনিসপত্র দিয়েছি। এখনো যেগুলো গ্যাপ আছে, সেগুলো দেওয়ার চেষ্টা করছি।’

‘চীন থেকে কিছু বিশেষজ্ঞ ডাক্তার-নার্স আনার চিন্তা করছি আমরা। যারা উহানে কাজ করেছেন। প্রধানমন্ত্রী অনুমোদন দিলে আনা হবে। প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের সরকারের কথা হয়েছে। চীন জানিয়েছে, বাংলাদেশকে তারা করোনা পরীক্ষার কিট ও প্রায় তিন লাখ মাস্ক সরবরাহ করবে। উহান থেকে বিশেষজ্ঞদের বাংলাদেশে নিয়ে আসার বিষয়টি প্রস্তাবনাধীন রয়েছে। এখনো আমরা ফাইনাল করিনি’, বলেন স্বাস্থ্যমন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এয়ারপোর্ট ও ল্যান্ডপোর্ট দিয়ে অনেকে আসা-যাওয়া করছেন তা অনেকাংশে বন্ধ হয়েছে। বিদেশ থেকে যারা এসেছেন তাদের লিস্ট আমরা মন্ত্রণালয় থেকে নিয়েছি এবং সারা দেশে ছড়িয়ে দিয়েছি। মার্চের আগে যারা এসেছেন তাদের দেশের আসার অনেকে দিন পার হেয়ে গেছে। প্রতিদিন প্রায় ১০ থেকে ১৫ হাজার মানুষ বাংলাদেশে প্রবেশ করছে। সবাইকে কোয়ারেন্টিন করলে স্টেডিয়ামেও জায়গা হবে না। যাদের চিহ্নিত করতে পারছি, তাদের হোম কোয়ারেন্টিনে রাখার চেষ্টা করছি।’

আপনারা জানেন, আমরা বিভিন্ন হাসপাতাল প্রস্তুত রেখেছি। মিরপুরের দিয়াবাড়ী ও উত্তরার তাবলিগ জামাতের ইজতেমা যেখানে হয় সেখানে কোয়ারেন্টিনের ব্যবস্থা করতে সেনাবাহিনীকে দায়িত্ব দিয়েছি, তারা ম্যানেজ করবে। যদি কোয়ারেন্টিনে রাখার দরকার হয়। ইতোমধ্যে সব স্বাস্থ্য সেবা কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করেছি। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেওয়ার প্রটোকল মেনে দাফন করা হচ্ছে, বলেন তিনি।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD