শিরোনাম :
সুইজারল্যান্ডে তীব্র তাপপ্রবাহ, এক বছরে গলেছে ৫ শতাংশের বেশি হিমবাহের বরফ ট্রাম্প প্রশাসনে আড়াই লাখের বেশি ভিসা বাতিল, এইচ-১বি ফি ফের স্থগিত মদিনায় বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা, ওআইসি ও আরব দেশগুলোর নিন্দা কক্সবাজার-পেনাং সরাসরি ফ্লাইট চালু করবে এয়ার এশিয়া বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ও মানবাধিকারসহ আঞ্চলিক নিরাপত্তা নিয়ে ব্রাসেলসে মতবিনিময় পাচার হওয়া প্রায় ৭৭ হাজার কোটি টাকার সম্পদ জব্দ ও অবরুদ্ধের আদেশ প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের খসড়া নিয়ে সাংবাদিকদের উদ্বেগ, সংকুচিত হতে পারে অনুসন্ধানী সাংবাদিকতা আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার-২০২৬-এর মনোনয়ন পেলেন শেরপুরের জয়া বণিক শিক্ষার অধিকার ও মানবাধিকার নিয়ে জাতিসংঘের প্রতিনিধিদের সঙ্গে ইউরোপের বাংলাদেশি শিক্ষার্থীদের আলোচনা ফেরদৌসী আহমেদের পদত্যাগ, শূন্য সংরক্ষিত নারী আসন

বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে বৃটিশ পররাষ্ট্রমন্ত্রীকে তাগিদ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ২১ ডিসেম্বর, ২০১৮

জার্মানবাংলা ডেস্ক: বাংলাদেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আন্তর্জাতিকভাবে স্বীকৃত গণতান্ত্রিক মূল্যবোধ নিশ্চিত করতে বৃটেনের ফরেন অ্যান্ড কমনওয়েলথ অফিস কি কি পদক্ষেপ নিচ্ছে তা জানতে চেয়ে পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্টের কাছে চিঠি লিখেছেন ফরেন অ্যাফেয়ার্স কমিটির চেয়ার টম টুগেনধাত এমপি। ১৮ই ডিসেম্বর লেখা ওই চিঠিতে নির্বাচনের প্রেক্ষাপটে বেশকিছু গুরুতর অভিযোগ তুলে ধরেন তিনি।

নির্বাচন অবাধ ও সুষ্ঠু হওয়ার বিষয়ে ফরেন অ্যান্ড কমনওয়েলথ অফিস যেসব রিপোর্ট পেয়েছে সে বিষয়ে জানতে চান টুগেনধাত। চিঠিতে তিনি লিখেছেন, হিউম্যান রাইটস ওয়াচ নিজেদের রিপোর্টে যেসব গুরুতর অভিযোগ তুলে ধরেছে তাতে আমি উদ্বিগ্ন।

এরমধ্যে রয়েছে, বিক্ষোভকারী ও বিরোধীদলীয় নেতাকর্মীদের বারংবার গ্রেপ্তার ও আটকের ঘটনা এবং ক্ষমতাসীন দলের ছাত্র ও যুব শাখা দ্বারা সহিংসতা ও ভীতি প্রদর্শন।

রিপোর্টে নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে কর্মকাণ্ড পরিচালনায় বিচার বিভাগ ও নির্বাচন কমিশনের ব্যর্থতার কথা তুলে ধরা হয়েছে। উদাহরণ হিসেবে প্রার্থীদের নিবন্ধন নিয়ে আপত্তির কথা বলা হয়েছে। এছাড়া, বিরোধীদলীয় সদস্য ও সমর্থকদের বিরুদ্ধে দৃশ্যত হাজার হাজার রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ফৌজদারি অভিযোগ আনার কথাও উল্লেখ করা হয়েছে।

বৃটিশ পররাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে টম টুগেনধাত লিখেছেন, ‘আমি নিশ্চিত এসব অভিযোগের বিষয়ে আমার সাথে একমত হবেন আপনি। হিউম্যান রাইটস ওয়াচের উত্থাপন করা এসব অভিযোগকে ফরেন অ্যান্ড কমনওয়েলথ অফিস স্বীকৃতি দিয়েছে কি না, যদি ব্যাখ্যা করেন, তাহলে কৃতজ্ঞ হব।

বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে পররাষ্ট্র মন্ত্রণালয় কি কি পদক্ষেপ নিচ্ছে এবং এসব ইস্যুতে শেখ হাসিনা ওয়াজেদ সরকারের কাছে বৃটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় কিছু তুলে ধরেছে কি না টুগেনধাত তাও জানতে চান ওই চিঠিতে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD