শিরোনাম :
সুইজারল্যান্ডে তীব্র তাপপ্রবাহ, এক বছরে গলেছে ৫ শতাংশের বেশি হিমবাহের বরফ ট্রাম্প প্রশাসনে আড়াই লাখের বেশি ভিসা বাতিল, এইচ-১বি ফি ফের স্থগিত মদিনায় বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা, ওআইসি ও আরব দেশগুলোর নিন্দা কক্সবাজার-পেনাং সরাসরি ফ্লাইট চালু করবে এয়ার এশিয়া বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ও মানবাধিকারসহ আঞ্চলিক নিরাপত্তা নিয়ে ব্রাসেলসে মতবিনিময় পাচার হওয়া প্রায় ৭৭ হাজার কোটি টাকার সম্পদ জব্দ ও অবরুদ্ধের আদেশ প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের খসড়া নিয়ে সাংবাদিকদের উদ্বেগ, সংকুচিত হতে পারে অনুসন্ধানী সাংবাদিকতা আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার-২০২৬-এর মনোনয়ন পেলেন শেরপুরের জয়া বণিক শিক্ষার অধিকার ও মানবাধিকার নিয়ে জাতিসংঘের প্রতিনিধিদের সঙ্গে ইউরোপের বাংলাদেশি শিক্ষার্থীদের আলোচনা ফেরদৌসী আহমেদের পদত্যাগ, শূন্য সংরক্ষিত নারী আসন

বাংলাদেশের নির্বাচন নিয়ে জাতিসংঘ মানবাধিকার সংস্থার উদ্বেগ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ২১ ডিসেম্বর, ২০১৮

জার্মানবাংলা ডেস্ক: বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সৃষ্ট সহিংসতায় উদ্বেগ (এলার্মড) প্রকাশ করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষজ্ঞরা। রাজনৈতিক সহিংসতা, মতপ্রকাশের স্বাধীনতার ওপর বিধিনিষেধ ও ধর্মীয় উগ্রবাদের উত্থান নিয়ে তারা এ উদ্বেগ প্রকাশ করেন। উদ্ভূত পরিস্থিতিতে ৩০শে ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে কিনা তা নিয়েও সংশয় প্রকাশ করেছেন তারা।

মানবাধিকারের বিভিন্ন ক্ষেত্রে দায়িত্ব পালনকারী জাতিসংঘের কমপক্ষে ৮ জন স্পেশাল র‌্যাপোর্টিউর শুক্রবার এ উদ্বেগ প্রকাশ করেন। এতে তারা জাতীয় সংসদ নির্বাচনের আগে, নির্বাচনকালীন এবং নির্বাচনের পরে মানবাধিকার পরিস্থিতির পক্ষে মনিটরিং করতে এবং তা উৎসাহিত করতে মানবাধিকারবিষয়ক নাগরিক সমাজকে অনুমোদন দিতে আবেদন জানান বাংলাদেশ কর্তৃপক্ষের প্রতি।

এতে তারা বলেছেন, মতপ্রকাশের স্বাধীনতার ওপর ক্রমবর্ধমান বিধিনিষেধ, নির্বাচন সংশ্লিষ্ট সহিংসতা ও ধর্মীয় উগ্রবাদের উত্থান, সব মিলে বাংলাদেশে সৃষ্টি হয়েছে এক আতঙ্কের পরিবেশ। এ বিষয়ে কর্তৃপক্ষকে জরুরিভিত্তিতে নজর দেয়া উচিত।

এ বিবৃতি দিয়েছেন জাতিসংঘের সাংস্কৃতিক অধিকারবিষয়ক স্পেশাল র‌্যাপোর্টিউর মিসেস কারিমা বেনোনে, মতপ্রকাশের স্বাধীনতা ও মতামত দেয়ার স্বাধীনতা অনুমোদন ও সুরক্ষা বিষয়ক স্পেশাল র‌্যাপোর্টিউর ডেভিড কাই, ধর্মীয় স্বাধীনতাবিষয়ক স্পেশাল র‌্যাপোর্টিউর আহমেদ শাহিদ, মানবাধিকারের পক্ষের কর্মীদের অবস্থাবিষয়ক স্পেশাল র‌্যাপোর্টিউর মাইকেল ফোর্স্ট, সংখ্যালঘু বিষয়ক স্পেশাল র‌্যাপোর্টিউর ফার্নান্দ ডি ভারেনেস, অভ্যন্তরীণ বাস্তুচ্যুত মানুষের অধিকারবিষয়ক স্পেশাল র‌্যাপোর্টিউর মিসেস জিমেনেজ-দামারি, শান্তিপূর্ণ সভা-সমাবেশের অধিকারবিষয়ক স্পেশাল র‌্যাপোর্টিউর ক্লিমেন্ট নালেতসোসি ভোলে এবং বিচার বহির্ভূত হত্যাকা- অথবা খেয়ালখুশিমতো হত্যাবিষয়ক স্পেশাল র‌্যাপোর্টিউর অ্যাগনেস কলেমার্ড।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD