বাংলাদেশকে ১ লাখ হাইড্রোক্সিক্লোরোকুইন ট্যাবলেট এবং ৫০ হাজার জীবাণুমুক্ত সার্জিকাল ল্যাটেক্স গ্লাভস দিয়েছে ভারত।জরুরি চিকিত্সা সামগ্রীর দ্বিতীয় চালানটি আজ রোববার সরকারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এর আগে,করোনা মোকাবিলায় ২৫শে মার্চ ৩০ হাজার সার্জিক্যাল মাস্ক এবং ১৫ হাজার হেড-কভার দিয়ে জরুরি চিকিৎসা সহায়তার প্রথম চালান পাঠায় ভারত। ১৫ই মার্চ সার্ক নেতাদের নিয়ে একটি ভিডিও সম্মেলন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেসময় ভারতের ১০ মিলিয়ন ডলার প্রাথমিক সহায়তা নিয়ে সার্ক কোভিড-১৯ জরুরি তহবিল গঠিত হয়।
এক ভিডিও বার্তায় ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার রীভা গাঙ্গুলি দাশ জানান, ভারতের জনগণ ও সরকারের পক্ষ থেকে উপহার হিসেবে এসব উপকরণ দেয়া হলো।