শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

বস্তায় ‘গাজা ঢুকিয়ে’ শিক্ষিকাকে গ্রেপ্তার!

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ১৯ জানুয়ারী, ২০১৯

জার্মানবাংলা রিপোর্টঃ নাটোরের বাগাতিপাড়া থানার সহকারী উপ-পরিদর্শক গোলাম রব্বানীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন মুন্নী পারভীন নামের এক স্কুল শিক্ষিকা। মাদকের মিথ্যা মামলা দিয়ে মানহানি ও হয়রানির অভিযোগে শনিবার দুপুরে স্থানীয় একটি রেস্টুরেন্টে এই সংবাদ সম্মেলন করেন তিনি।

চন্দ্র খৈইড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মুন্নী পারভীন তার লিখিত বক্তব্যে বলেন, গত বছরের ১৭ ডিসেম্বর রাতে শীতের পিঠা খেতে তিনি দয়ারামপুরের বাড়ি থেকে বাবা মোজাম্মেল ফকিরের বাড়ি হাট গোবিন্দপুরে যান। সেখানে পৌঁছানোর পর বাগাতিপাড়া থানার সহকারী উপ-পরিদর্শক গোলাম রব্বানীর নেতৃত্বে পুলিশ তার বাবার বাড়িতে তাদের একটি ঘরে আটকে রেখে তল্লাশী চালায়। কিন্তু বাড়িতে কিছু না পেয়ে বাড়ির বাহিরে থেকে একটি বস্তা এনে তাতে গাঁজা আছে বলে বাড়ির লোকজনকে খুঁজতে থাকে। বাড়িতে বাবা ও ভাইকে না পেয়ে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। এর প্রতিবাদ করলে সহকারী উপ-পরিদর্শক গোলাম রব্বানী তার ওপর ক্ষিপ্ত হয়ে তাকে, তার স্বামী ও মাকে থানায় নিয়ে যায়। সে সময় বস্তাটি সবার সামনে খুলতে বললেও তারা তা খুলেননি। পরে থানায় নিয়ে গিয়ে তাদের সামনে দুইটি গাঁজার প্যাকেট দিয়ে ছবি তুলে মিডিয়ায় মিথ্যা তথ্য দেওয়া হয় এবং তাকে, তার স্বামী আমির হোসেন ও বাবাকে অভিযুক্ত করে একটি মাদক মামলা দায়ের করেন। গত ১৮ ডিসেম্বর তাদের আদালতে চালান দেওয়া হয়। পরে তাকে ও তার স্বামীকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়। এতে তার সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে।

মুন্নী পারভীন তার অভিযোগ আরো বলেন, এর আগে তার ব্যক্তিগত কারণে নিরাপত্তা চেয়ে বাগাতিপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি করলে এই সহকারী উপ-পরিদর্শক গোলাম রব্বানী তাকে চাপ দিয়ে তা প্রত্যাহার করান। সে সময় থেকে তার সাথে বিরোধ সৃষ্টি হয়। সে কারণে তিনি ক্ষিপ্ত হয়ে এই মিথ্যা মামলা করেন। তিনি বিষয়টি তদন্ত করে প্রকৃত তথ্য উদ্ঘাটন ও সহকারী উপ-পরিদর্শক গোলাম রব্বানীর বিচার দাবি করেন।

এ ব্যাপারে সহকারী উপ-পরিদর্শক গোলাম রব্বানীর সাংবাদিকদের বলেন, অভিযানে তিনি ছিলেন এটা ঠিক। কিন্তু এ মামলার আইও তিনি নন। তাছাড়া শিক্ষিকা মুন্নী পারভীনের সাথে তার কোনো বিরোধও নেই। তবে মাদক কারবারি হিসেবে তার বিরুদ্ধে অনেক মানুষ স্বাক্ষী রয়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD