শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

বশেমুরবিপ্রবি আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলায় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের নিন্দা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৯

জার্মান-বাংলা ডেস্ক:বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) উপাচার্য খোন্দকার নাসিরউদ্দিনের পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলায় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের নিন্দা জ্ঞাপন।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সভাপতি ইমরান হাবিব রুমন ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রিন্স এক যুক্ত বিবৃতিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর প্রশাসনের লেলিয়ে দেয়া দুর্বৃত্তদের বর্বরোচিত হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। শিক্ষার্থীদের যৌক্তিক ও ন্যায়সঙ্গত আন্দোলনে উপাচার্যের লেলিয়ে দেয়া সন্ত্রাসীদের হামলায় প্রায় ৩০ শিক্ষার্থী গুরুতরভাবে আহত হয়েছেন। একই সাথে আন্দোলনকে নস্যাৎ করার জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ করে হল থেকে শিক্ষার্থীদের বিতাড়ন করার পুরানো কৌশলও প্রশাসন ব্যবহার করছে। হলের পানি বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দিয়ে বিশ্ববিদ্যালয়ে এক অমানবিক পরিবেশ সৃস্টি করা হয়েছে। ছাত্র ফ্রন্ট নের্তৃবৃন্দ অবিলম্বে এই অথর্ব উপাচার্যের পদত্যাগ দাবি করেন এবং শিক্ষার্থীদের উপর হামলাকারী দুর্বৃত্তদের অবিলম্বে বিচারের আওতায় আনার দাবি জানান।

বিবৃতিতে আরো বলেন সীমাহীন দুর্নীতিতে যুক্ত ভিসি খোন্দকার নাসিরউদ্দিন একের পর এক অগণতান্ত্রিক সিদ্ধান্ত নিয়ে ছাত্র-শিক্ষকদের ভিতরে অসন্তোষ সৃষ্টি করে আসছেন। যৌক্তিক কারণ ছাড়াই ছাত্র-ছাত্রীদের বহিস্কার, বহিস্কারের হুমকি, প্রতিনিয়ত বাক স্বাধীনতা কেড়ে নেয়া, ভর্তি বাণিজ্য, শিক্ষক নিয়োগে বাণিজ্যসহ যৌন হয়রানীর অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। বিশ্ববিদ্যায়কে উচ্চ শিক্ষা কেন্দ্র থেকে সরিয়ে নিজের ব্যাক্তিগত ইচ্ছাপূরণের পতিষ্ঠানে পরিণত করেছে উপাচার্য। এই অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে ছাত্র-ছাত্রীরা তার পদত্যাগের দাবিতে আন্দোলনে নামে। শিক্ষার্থীদের চলমান এই আন্দোলনে সর্বাত্মক সংহতি জানান সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD