শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

বরগুনায় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী ধর্ষণ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ২০ জানুয়ারী, ২০১৯

এম এ বারি, বরগুনা প্রতিনিধি :বরগুনায় অষ্টম শ্রেণীর এক শিক্ষার্থীকে পাশবিক নির্যাতনের অভিযোগ উঠেছে এক আ’লীগ নেতার ছেলের বিরুদ্ধে। রোববার দুপুর ১২ টার দিকে বরগুনা সদর উপজেলার সাহেবের হাওলা রফেজিয়া দাখিল মাদ্রাসার সন্নিকটে এ ঘটনা ঘটে।

পরে নির্যাতিত ওই শিক্ষার্থীর বাবার কাছে খবর পেয়ে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন স্থানীয় এক সমাজকর্মী।
এ ঘটনায় অভিযুক্তের নাম সাইফুল ইসলাম। তিনি বরগুনা সদর উপজেলার ফুলঝুরি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাহেবের হাওলা রফেজিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মোঃ ইব্রাহিম মাওলানার ছেলে। অভিযুক্ত সাইফুল ইসলামও এই মাদ্রাসার শরীর চর্চার শিক্ষক।

নির্যাতিতা ওই শিক্ষার্থীকে উদ্ধারকারী সমাজকর্মী আরিফুর রহমান মারুফ মৃধা বলেন, দুপুরে গাইড দেয়ার কথা বলে এই শিক্ষার্থীকে মাদ্রাসায় ডেকে নেয় সাইফুল। মাদ্রাসার খুব কাছেই সাইফুলদের বাড়ি। সাইফুলের ডাকে এই শিক্ষার্থী মাদ্রাসায় গেলে সাইফুল তাকে তাদের ঘরের দোতলায় নিয়ে জোরপূর্বক পাশবিক নির্যাতন করেন।
সাইফুলের পাশবিক নির্যাতন এই শিক্ষার্থী গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে ঘরে রেখেই পালিয়ে যান সাইফুল। পরে স্থানীয়দের কাছে এ ঘটনার খবর এই শিক্ষার্থীর বাবা শুনে তাকে ফোনের মাধ্যমে জানান। পরে তিনি ওই বাড়িতে গিয়ে কিশোরীকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

এদিকে বরগুনা জেনারেল হাসপাতাল সূত্রে জানা গেছে, পাশবিক নির্যাতনের ফলে কিশোরীটির রক্তক্ষরণ হচ্ছে। তাকে চিকিৎসা দেয়া হচ্ছে বরগুনা হাসপাতলে।
এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির হোসেন মাহমুদ বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে অভিযুক্ত সাইফুলকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD