বাংলাদেশের ভয়াবহ বন্যার কারণে সৃষ্ট মহা দুর্যোগের জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ বানভাসি মানুষের জন্য গণত্রাণ সংগ্রহের উদ্যোগ নিয়েছে।
টিএসসিতে এর জন্য ত্রাণকেন্দ্র খোলা হয়েছে। এতে ব্যাপক সাড়া পড়েছে। বিভিন্ন পর্যায়ের মানুষ ত্রাণ ও নগদ অর্থ তুলে দিচ্ছেন আন্দোলনের প্রতিনিধিদের হাতে।
গতকাল বিকেলে এ কেন্দ্রে গিয়ে দেখা গেছে টেবিল চেয়ার পেতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্বেচ্ছাসেবকরা ব্যানার টাঙিয়ে দেশের মানুষ ও ভাই বোনদের কাছে বন্যার্তদের সাহায্যের জন্য আকুল আবেদন জানিয়েছেন।
এর পরিপ্রেক্ষিতে ছাত্রসহ বিভিন্ন স্তরের মানুষ শুকনো খাবার, কাপড়-চোপড় ও টাকা পয়সা দিয়ে সাহায্য করছেন। এর আগে পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসান, ডাক, টেলি যোগাযোগ ও তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম ও যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ প্রধানমন্ত্রী সাথে বৈঠকের পর সাংবাদিকদের সাথে বন্যার বিষয়ে কথা বলেন।
তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম জানান ভারত বাংলাদেশের সাথে কোন আলোচনা ছাড়াই বাধ খুলে দেওয়ায় এখন ভয়াবহ বন্যার কবলে পড়েছে বাংলাদেশ। এটা বাংলাদেশের মানুষের কাছে কোন ক্রমেই কাম্য নয়।
সরকারের পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের মাধ্যমে ত্রাণ সংগ্রহের জন্য টিএসসিতে যে কেন্দ্র খোলা হয়েছে তাতে সাধ্যমত সাহায্য করার জন্য আহ্বান তিনি । এ জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ কাজ করছে বলেও জানান।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়কারী আবু বাকের মজুমদার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন, যে যা পারেন আমাদের ত্রাণ ভান্ডারে সাহায্য করুন।