‘সন্ত্রাসী ও শিশু অপহরণকারী’ তিন রোহিঙ্গা নিহত।নিহত তিন ব্যক্তি হলেন শামসুল আলম (৩৫), নুর আলম (২১) ও মো. হাবিব (২০)। তাঁরা সবাই রোহিঙ্গা।কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তিনজন রোহিঙ্গা নিহত হয়েছেন। পুলিশ বলছে, নিহত ব্যক্তিরা অস্ত্রধারী সন্ত্রাসী ও শিশু অপহরণকারী চক্রের সক্রিয় সদস্য ছিলেন।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের ল্যাদা রোহিঙ্গা শরণার্থী শিবির-সংলগ্ন পাহাড়ের পাদদেশে কথিত এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
পুলিশ বলছে, এই ঘটনায় তাদের তিনজন কনস্টেবল আহত হয়েছেন। অপহৃত এক শিশুকে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। এ ছাড়া কিছু অস্ত্রও উদ্ধার হয়েছে ।