শিরোনাম :
সালমান শাহ হত্যা মামলা: জামিন পেলেন না অভিনেতা আশরাফুল হক ডন বিশ্বজুড়ে পূর্ণ সূর্যগ্রহণ দেখার অপেক্ষা, ইউরোপে থাকবে সবচেয়ে ভালো দৃশ্য বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারে নতুন সম্ভাবনা সম্পাদকীয়:তারুণ্যের শক্তিতেই গড়ে উঠুক আগামীর বিশ্ব খরা, দাবানল ও পানির সংকটে জার্মানি, সঙ্গে রাজনৈতিক উত্তাপ ও নিরাপত্তা উদ্বেগ মধ্যপ্রাচ্যে বাড়ছে স্ক্যাফোল্ডারের চাহিদা, দক্ষ জনবল তৈরিতে এনএসডিএর উদ্যোগ সাংবিধানিকভাবে সকলের পরিচয় একটাই – ‘বাংলাদেশী’: স্বরাষ্ট্রমন্ত্রী তিন বন্ধ পাটকল চালু করতে প্রাণ-আরএফএল ও হ্যামকোর সঙ্গে চুক্তি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে উত্তরাঞ্চলের সমৃদ্ধি: ত্রাণমন্ত্রী ফ্রাঙ্কফুর্ট ও আশপাশে গুরুত্বপূর্ণ পাঁচ ঘটনা: রেলপথে বিঘ্ন, দাবানল, যানজট, বিমানবন্দর অভিযান ও সূর্যগ্রহণের প্রস্তুতি

বঙ্গবন্ধু ফাউন্ডেশন জার্মানির উদ্যোগে বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৯ জুলাই, ২০১৮

ফাতেমা রহমান রুমা: গত ১৪ই জুলাই শনিবার বঙ্গবন্ধু ফাউন্ডেশন জার্মানি (রেজিঃ) উদ্যোগে ভুস্বর্গ বলে খ্যাত প্রকৃতির লিলাভূমি সুইজারল্যান্ডেরর লুজার্ন শহরে আনন্দঘন পরিবেশে উদযাপিত হলো বার্ষিক বনভোজন।

বনভোজন উপলক্ষে স্থানীয় সময় সকাল ৬টায় বঙ্গবন্ধু ফাউন্ডেশন জার্মানি পরিবারটি ফ্রাঙ্কফুর্ট থেকে তাদের যাত্রা শুরু করেন। সাড়ে ৯টায় বাডেন বাডেনের একটি উন্মুক্ত পার্কে সকালের নাস্তা সেড়ে নেন তারা। সকাল সাড়ে ১০টায় ১২০ সদস্যের একটি বিশাল টিম ২টি বিলাসবহুল বাস নিয়ে ইউরোপের সর্ববৃহৎ জলপ্রপাত রাইনফালের উদ্দেশ্যে রওনা হন। সেখান ৩টা ৫০ মিনিট পর্যন্ত লুজার্ন সি সংলগ্ন উন্মুক্ত পার্কে অবস্থান নিয়ে তারা দুপুরের খাবার পর্ব শেষ করেন।

বনভোজনে অংশগ্রহণকারীদের একাংশ

এর পর শুরু হয় বনভোজন উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। এর মধ্যে ছিল- ছোট্টমণিদের ছবি আঁকা, ছেলেদের জন্য ফুটবল ম্যাচ, মহিলাদের জন্য গেমস, কৌতুক আর গান। উৎসবমুখর পরিবেশে প্রবাসী বাঙালিরা মনখুলে আড্ডা দিয়ে বনভোজনের দিনটি উপভোগ করেন।

সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ করে পরিবেশন করা হয় রাতের খাবার । এ সময় অনেকেই বনভোজন আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান। তারা বলেন, ’প্রবাসী বাঙালিরা এই ধরনের সামাজিক সংগঠনের উদ্যোগে বনভোজনের মতো বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করে নিজের মধ্যে ঐক্য ও সম্প্রীতির বন্ধন অটুট রাখতে পারে।’

বনভোজন আয়োজন কমিটির সদস্যরা

সব শেষে অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরষ্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানের সমাপনী পর্বে সংগঠনের পক্ষ থেকে সকলকে আন্তরিক ধন্যবাদ জানান বঙ্গবন্ধু ফাউন্ডেশন জার্মানি শাখার সভাপতি মাহফুজ ফারুক। তিনি বলেন, বঙ্গবন্ধু ফাউন্ডেশন একটি সামাজিক সংস্কৃতিক সংগঠন। জার্মানে বসবাসরত বাংলাদেশীরা যারা বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী, যারা স্বাধীনতার পক্ষের শক্তি, যারা অসাম্প্রদায়িক এবং সংস্কৃতিমনা তাদের জন্য এই সংগঠনের দরজা সব সময়ই খোলা থাকবে।

নিজের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস ভাগাভাগি এবং ইউরোপের প্রকৃতির স্নিগ্ধতায় একটি দিন কাটিয়ে পরদিন ১৫ই জুলাই বনভোজনের পুরো টিমটি জার্মানির ফ্রাঙ্কফুটে ফিরে আসেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD