শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

‘বই পড়ি, স্বদেশ গড়ি’ প্রতিপাদ্য নিয়ে খুলনা একুশে মেলা শুরু

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ২ ফেব্রুয়ারী, ২০১৯

রাইসুল আলম রবিন, খুলনা প্রতিনিধিঃ ‘বই পড়ি, স্বদেশ গড়ি’ প্রতিপাদ্য নিয়ে খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে একুশে বইমেলা শুরু হচ্ছে । একুশের চেতনাকে ধারণ করে বাংলা ভাষার অনুশীলন বাড়ানোর আহবানের মধ্যদিয়ে গতকাল শুক্রবার থেকে খুলনায় শুরু হলো মাসব্যাপী একুশে বইমেলা-২০১৯। এ উপলক্ষে গতকাল বিকেলে নগরীর বয়রাস্থ বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার চত্বরের মেলা প্রাঙ্গণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেন, একুশ আজ কেবল আমাদের নয়, পৃথিবীর সকল মানুষের মাতৃভাষার প্রতীক। ভাষা একটি জাতির ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে লালন করে। সুতরাং এই মেলা আমাদের ভাষার ইতিহাসের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। বই আমাদের পরম বন্ধু। আলোকিত মানুষ হতে হলে বই পড়ার বিকল্প নেই। ভবিষ্যৎ প্রজন্মকে বেশি বেশি করে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে বলেও তিনি উল্লেখ করেন।

খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ খুলনা মহানগর ইউনিটের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আলমগীর কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) গোলাম মাঈনউদ্দিন হাসান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা দপ্তরের উপ-পরিচালক নিভা রানী পাঠক, খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: সাহেব আলী, রবি আজিয়াটা লিমিটেড খুলনার ক্লাষ্টার মার্কেট ডিরেক্টর মো: হামিদুল হক ও বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি খুলনার জেলা সভাপতি মো: আলমগীর। স্বাগত বক্তৃতা করেন বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের সহকারী পরিচালক ও মেলা উদযাপন কমিটির সদস্য সচিব ড. মো: আহসান উল্যাহ।
এর আগে সিটি মেয়র ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন। আলোচনা সভা শেষে তিনি ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নির্বাচিত ১০০ ভাষণ’ বইটির মোড়ক উন্মোচন এবং বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
বইমেলা প্রতিদিন বিকেল তিনটা থেকে রাত সাড়ে নয়টা পর্যন্ত সবার জন্য উম্মুক্ত থাকবে। তবে ছুটির দিন বেলা ১১টা থেকে রাত সাড়ে নয়টা পর্যন্ত এই মেলা চলবে। মেলা প্রাঙ্গণে প্রতিদিন বিকেলে আলোচনা সভা ও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে। বইমেলা প্রাঙ্গণ ধুমপানমুক্ত এলাকা হিসেবে গণ্য হবে। প্রতিদিন শিশুদের জন্য উপস্থিত বক্তৃতা, আবৃত্তি, নতুন লেখকদের বইয়ের মোড়ক উম্মোচন, চিত্রাঙ্কন, সঙ্গীত ও বইপাঠ প্রতিযোগিতার আয়োজন থাকবে। শিক্ষার্থীদের জন্য বই পাঠের ব্যবস্থাও থাকবে। এবারের বই মেলায় বিভিন্ন প্রকাশনা সংস্থা, সাহিত্য সংস্থা, বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান ও লাইব্রেরিসহ ৯৫টি স্টল অংশ নিয়েছে বলেও মেলার আয়োজক কমিটির সূত্রটি জানিয়েছে।
এদিকে, বইমেলার উদ্বোধনী অনুষ্ঠান শেষে আবৃত্তি সমন্বয় মঞ্চের বাচিক শিল্পীদের পরিবেশনায় আবৃত্তি অনুষ্ঠান এবং শিল্পকলা একাডেমীর আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন এস এম হুসাইন বিল্লাহ, অধ্যাপক শেখ আজিজুল ইসলাম টিপু, শামীমা সুলতানা শিলু এবং সাইফুল ইসলাম মল্লিক।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD