শিরোনাম :
ডার্মস্টাট প্রিমিয়ার লিগের প্রথম আসরে চ্যাম্পিয়ন ডার্মস্টাট ভাই-ব্রাদার্স জাতিসংঘ সফরে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, গুরুত্ব পেয়েছে বাংলাদেশের স্বার্থ হামের সংক্রমণ নিয়ন্ত্রণে আজ থেকে বিশেষ টিকা ক্যাম্পেইন, টিকা পাবে ৩৪ লাখ শিশু তারেক রহমানের সঙ্গে কুয়েতের ক্রাউন প্রিন্সের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্ব গাজা ইস্যুতে জাতিসংঘে ইসরায়েলের ওপর বাড়ছে চাপ, দুই রাষ্ট্রভিত্তিক সমাধানে জোর শাংহাই সুপার ফ্যাক্টরিকে ‘রত্ন’ বললেন ইলন মাস্ক গঠনমূলক কৌশলগত স্থিতিশীল সম্পর্ক প্রতিষ্ঠায় সম্মত চীন ও যুক্তরাষ্ট্র এক সপ্তাহের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রস্তাব ইরানের, সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের প্রাথমিক শিক্ষায় প্রযুক্তির রূপান্তর, ইউনিসেফের সঙ্গে ববি হাজ্জাজের বৈঠক মেসির বিদায়ী ম্যাচে বিশেষ জার্সি, আকাশি-সাদার সঙ্গে সোনালি ছোঁয়া

ফ্রাঙ্কফুর্টে ‘গজল সন্ধ্যা’: আরিফুল ইসলাম মিঠুর কণ্ঠে মুগ্ধ শ্রোতারা

ফাতেমা রহমান রুমা,জার্মানি:
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫

জার্মানির ফ্রাঙ্কফুর্ট শহরের সালবাও মিলনায়তনে অনুষ্ঠিত হলো ‘নিস্বন সাহিত্য ও সাংস্কৃতিক ফোরাম’ আয়োজিত জমকালো গজল সন্ধ্যা। প্রেম ও সুরের এই আয়োজনের বিশেষ আকর্ষণ ছিলেন বাংলাদেশ থেকে আগত দেশবরেণ্য গজল ও সেমি-ক্লাসিক্যাল শিল্পী আরিফুল ইসলাম মিঠু।

অনুষ্ঠানের প্রথম পর্ব ছিল সাংগঠনিক অংশ। সংগঠনের বিশেষ সদস্যরা মঞ্চে আসন গ্রহণ করেন এবং সম্প্রতি আইওএমপি কর্তৃক ২০২৫ সালের হ্যারল্ড জোন্স মেডেল অর্জনকারী প্রফেসর ড. গোলাম আবু জাকারিয়াকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে শিল্পী আরিফুল ইসলাম মিঠুকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেয় আয়োজকেরা।

স্বাগত বক্তব্য রাখেন কবি শাহীন হাসান, যিনি ছিলেন অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা। বক্তব্য দেন দার্শনিক, কবি ও শিল্প-সমালোচক ড. প্রভু মজুমদার, প্রফেসর ড. গোলাম আবু জাকারিয়া, লেখক ও প্রকৌশলী আনিস হক, গীতিকার সুরঞ্জন তরফদার এবং নিস্বনের প্রাক্তন সম্পাদক কামরুজ্জামান।

এরপর শুরু হয় স্থানীয় শিল্পীদের পরিবেশনা। মিতালী মুখোপাধ্যায়, নিম্মি কাদির ও শিউলি ফিরোজ তাঁদের কণ্ঠে শ্রোতাদের মুগ্ধ করেন।

মূল আকর্ষণ ‘গজল সন্ধ্যা’-তে মঞ্চে আসেন আরিফুল ইসলাম মিঠু। তিনি একে একে পরিবেশন করেন বহু জনপ্রিয় গজল- ‘রাফতা রাফতা’, ‘চুপকে চুপকে’-সহ নানা সেমি-ক্লাসিক্যাল সংগীত। শ্রোতারা করতালিতে মুখরিত করে তোলেন হলরুম। বিরতির পর গান পরিবেশন করেন স্থানীয় শিল্পী সুজন ও সবুজ ভাই।

দ্বিতীয় দফায় আবার মঞ্চে আসেন মিঠু এবং শেষ মুহূর্ত পর্যন্ত দর্শক-শ্রোতাদের মাতিয়ে রাখেন। কবি শাহীন হাসান তাঁর গায়কীর প্রশংসা করে বলেন,“তাঁর অনবদ্য গায়কী ও সুরেলা উপস্থাপনা শ্রোতাদের মুগ্ধ করেছে। তিনি নিঃশব্দে এগিয়ে চলেছেন বিশ্ব সংগীতের মোহনায়।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড. আব্দুল হাই, হাবিবুল্লাহ বাবুল, রিয়েল আনোয়ার, সেলিম ভাই, আমানুল্লাহ ইসলামসহ বহু গুণীজন।অনুষ্ঠান উপস্থাপনা করেন সাংবাদিক ফাতেমা রহমান রুমা ও রাকিব উল্লাহ।ফ্রাঙ্কফুর্টের গজল সন্ধ্যা হয়ে উঠেছিল এক অনন্য সুর ও শিল্পের মহোৎসব।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD