এইচ এম আলমগীর কবির,সিরাজগঞ্জ প্রতিনিধি:সিরাজগঞ্জে মাহমুদ হাসান মানা হত্যা মামলার গ্রেফতারকৃত দুই আসামীর যখন রিমান্ড শুনানী চলছে আদালতে আর বাইরে তখন ফাঁসির দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করছে এলাকাবাসী।
বুধবার সকালে সাড়ে ১০ টার দিকে সিরাজগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে একডালামহল্লা ও শহরের বিভিন্ন এলাকার নারী পুরুষ অংশ নেয়।মানববন্ধন চলাকালে বক্তর্য রাখেন, জেলা বিএনপির যুগ্ন-সম্পাদক লিয়াকত আলী খান, ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর মাসুদ হাসান খান, মহিলা কাউন্সিলর নাসিমা বেগম, সাবেক কাউন্সিলর তাজ উদ্দিন শেখ, পৌর আওয়ামীলীগের গাজী আজগর
আলী, ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আকবর আলী, সাধারন সম্পাদক ফরিদুল ইসলাম, ৯নং ওয়ার্ড যুবলীগের সভাপতি সুমন শেখ ও সাধারন সম্পাদক রুবেল শেখ প্রমুখ । মানববন্ধন শেষে জেলা প্রশাসকে স্বারকলিপি প্রদান করা হয়।
উল্লেখ্য, পৌর এলাকার একডালা ধোপাপাড়া মহল্লার মাহমুদ হাসান মানার সাথে পাশ্ববর্তী সানোয়ার হোসেনের মেয়ে শাওন ইসলাম ইভার সাথে প্রায় ৩ বছর
প্রেমের সম্পর্ক চলে আসছিলো। এনিয়ে ইভার পরিবার আমার ভাইকে একাধিকবার মারপিট করে। গত বৃহস্পতিবার রাতে মোবাইল ফোনে মাহমুদ হাসান মানাকে ডেকে নিয়ে যায় ইভা। সকালে ইভার ঘরের পেছনে তার ঝুলন্ত লাশ দেখতে পায় এলাকাবাসী। পরে পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌছে তার লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করে।
এঘটনায় পুলিশ শাওন ইসলাম ইভা, তার বাবা ছানোয়ার হোসেন ও চাচা মনোয়ার হোসেনকে গ্রেফতার করে পুলিশ। আসামীদের জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ছানোয়ার হোসেন ও মনোয়ার হোসেনের ৫ দিনের রিমান্ড আবেদন করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত রিমান্ড শুনানী চলছে। আর আদালতের বাইরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে এলাকাবাসী।