শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

ফাঁকা ঢাকা, সড়কে নেই গাড়ির চাপ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ৩০ মার্চ, ২০২৫

পবিত্র ঈদুল ফিতরের ছুটি উদযাপনে এরইমধ্যে রাজধানী ঢাকা ছেড়েছেন কয়েক লাখ মানুষ। যে কারণে প্রায় ফাঁকা হয়ে গেছে ব্যস্ততম ঢাকার অধিকাংশ সড়ক। যানবাহনের চাপ নেই প্রধান প্রধান অধিকাংশ সড়কে। অলিগলিতেও গাড়ির চলাচল কম। এর ফলে ঝামেলা ছাড়াই লোকজন স্বাচ্ছন্দ্যে গন্তব্যে যেতে পারছেন। তবে সড়কে যানবাহনের সংখ্যা কিছুটা কম।

রোববার (৩০ মার্চ) রাজধানীর একাধিক এলাকা ঘুরে এমন চিত্রই দেখা গেছে।

সকাল সাড়ে ১০টায় রাজধানীর ব্যস্ততম মোড় শাহবাগ মোড়ে সরেজমিন দেখা যায়, রাস্তায় গাড়ির চাপ নেই। মূল সড়ক রিকশার দখলে। গাড়ির চাপ না থাকায় ট্রাফিক পুলিশের সদস্যরা পুলিশ বক্সের মধ্যে থেকেই দায়িত্ব পালন করছেন। সেখানে এক পুলিশ সদস্য বলেন, রাস্তায় গাড়ির কোনো চাপ নেই। তাই দায়িত্ব পালনে সমস্যা হচ্ছে না। তবে দুপুরের পর চাপ বাড়তে পারে। তখন হয়তো রাস্তায় দাঁড়িয়ে ডিউটি করতে হতে পারে।

এদিকে, আজ ঈদের আগের দিন ধরেই রাজধানীবাসী শেষ সময়ের কেনাকাটা করতে বের হতে পারেন বিকেলের পর। তাই সেই সময় সড়কে চাপ বাড়তে পারে। বিশেষ করে মার্কেট এলাকা যেমন নিউমার্কেট, গুলিস্তান, বসুন্ধরাকেন্দ্রীক কারওয়ান বাজার এলাকায় বিকেলে চিত্রটা পাল্টে যেতে পারে।

কারওয়ান বাজার মোড়ে দায়িত্বরত ট্রাফিক পুলিশের সার্জেন্ট মো. মুস্তফা বলেন, সকাল থেকে রাস্তায় গাড়ি চাপ নেই বললেই চলে। আমরা বসে বসে সময় পার করছি। তবে দুপুরের পর রাস্তায় গাড়ির চাপ কিছুটা বাড়তে পারে।

শনিবার বেশিরভাগ বেসরকারি প্রতিষ্ঠান ও গার্মেন্টস কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে। এরপর কয়েকটি মহাসড়কে ঘরে ফেরা মানুষের চাপ বাড়তে থাকে। আর যারা গতকাল ঢাকা ছাড়তে পারেননি বিভিন্ন বাস টার্মিনালে তাদের আজ ঢাকা ছাড়তে দেখা গেছে।

এর আগে বৃহস্পতিবার ছিল সরকারি অফিসের শেষ কর্মদিবস। ওইদিন বেশিরভাগ মানুষ ঢাকা ছাড়েন। ফলে শুক্রবার থেকে রাজধানী ফাঁকা হওয়া শুরু হয়। এবার ঈদের ছুটি বেশি হওয়ায় স্বাচ্ছন্দ্যে বাড়ি ফিরতে পারছেন সাধারণ মানুষ।

প্রসঙ্গত, ২৮ মার্চ (শুক্রবার) ও ২৯ মার্চ (শনিবার) সাপ্তাহিক দুদিনের ছুটি শেষে রোববার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ঈদের ছুটি। ঈদের ছুটি শেষে সরকারি অফিস খুলবে আগামী ৬ এপ্রিল (রোববার)।
‌

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD