রাজীবুল হাসান, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: বাংলাদেশ পুলিশ সপ্তাহ উপলক্ষে গতকাল সোমবার দুুপুরে প্রেসিডেন্ট (পিপিএম) পদক পেলেন ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল মজিদ। ঢাকার রাজারবাগ পুলিশ লাইন মাঠে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই পদক প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে গ্রহণ করেন।
গত বছর ২৬ অক্টোবর ভৈরব রেলওয়ে স্টেশনে বিজয় এক্সপ্রেস টেন থেকে ৪৪ লাখ ৪৩ হাজার টাকা ও আড়াইকোটি টাকার এফডিআর, ১ কোটি ৩০ লাখ টাকার ব্যাংক চেক এবং ১২ বোতল ফেনসিডিলসহ চট্রগ্রামের কারাগারের জেলার সোহেল বিশ্বাসকে গ্রেফতারসহ গত বছর ২৩ নভেম্বর নরসিংদির নটরডেম কলেজের মেধাবী ছাত্র তানভির হত্যার রহস্য উদঘাটন করে ৪ আসামীকে ২৪ ঘন্টার মধ্য গ্রেফতার করে বুদ্ধিমত্তা ও সাহসীকতার জন্য তিনি আজ এই পদক পান। এছাড়া এই ওসি গত দেড় বছর যাবত ভৈরব রেলওয়ে থানায় কর্মরত থেকে মাদক, ছিনতাই, খুনসহ বিভিন্ন অপরাধ দমনে অসংখ্য কাজ করছেন তিনি।
ভৈরব রেলওয়ে থানা অফিসার ইনর্চাজ (ওসি) আবদুল মজিদ জানান, পুলিশের চাকরি জীবনে ইতিপূর্বে আমি এ ধরনের কাজ করে তিনবার আইজিপি ব্যাজ পুরুস্কার পেয়েছি।
সততা ও নিষ্ঠার সাথে আমি সবসময় দায়িত্ব পালন করতে চেষ্টা করি। তিনি বলেন চট্রগ্রাম কারাগারের জেলারকে টাকাসহ গ্রেফতারের সময় সে আমাকে বলেছিল টাকা রেখে তাকে ছেড়ে দিতে কিন্ত আমি টাকার লোভে পরেনি। এই ঘটনার জন্যই আজ আমি পিপিএম পুরুস্কার পেলাম। এই পুরুস্কারটি আমার চাকরী জীবনে স্মৃতিময় হয়ে থাকবে বলে তিনি জানান।