শিরোনাম :
রিয়াদের বাদশাহ খালিদ বিমানবন্দরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের পুতিনের প্রশংসা ও কিয়েভের আস্থা: মস্কো-কিয়েভ রক্তক্ষয় থামাতে সক্রিয় নয়াদিল্লির কূটনীতি রামপালে সৌরবিদ্যুৎকেন্দ্র নির্মাণে ২ হাজার ৪৯৮ কোটি টাকার প্রকল্প হাম-রুবেলা টিকাদানে দুই কোটি শিশু, আরও ৩৫ লাখকে আনার লক্ষ্য দুর্গাপূজায় পূজা মণ্ডপে সরকারের অনুদান ‘ওয়ান সিটিজেন, ওয়ান আইডি’ বাস্তবায়নে নির্ভুল নিবন্ধনের ওপর গুরুত্ব চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে আনন্দময় শিক্ষা, কারিগরি শিক্ষা ও সংস্কৃতি চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন যুক্তরাষ্ট্রের কার্ল ডেইসেরথ এবং জার্মানির পিটার হেগম্যান ও জর্জ নাগেল ৪০তম ফোবানায় নওশীনের কণ্ঠে প্রবাসে বাংলাদেশের সুর অনুবাদস্বত্ব, মেধাস্বত্ব ও কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে ফ্রাঙ্কফুর্ট বইমেলায় ব্যস্ত সময় কাটাবেন পাঞ্জেরীর এমডি

প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় স্কুলছাত্রীকে হত্যার চেষ্টা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০১৯
প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় ৭ম শ্রেণির ছাত্রীকে হত্যার চেষ্টা গোবিন্দগঞ্জের রামপুরায় অপরাধীদের শাস্তির দাবীতে সচেতন মানুষ ঐক্যবদ্ধ

আশরাফুল ইসলাম,গাইবান্ধা প্রতিনিধি:গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার রামপুরা দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী কবিতা খাতুনকে হত্যার উদ্দেশ্যে ছুরিকাঘাত করে মারাত্মক আহত করার ঘটনায় বখাটে আশিক মিয়া ও তার সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে আজ ২৭ আগস্ট মঙ্গলবার মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। রামপুরা দ্বিমূখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা এ মানববন্ধন কর্মসূচিতে অংশ নেয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম সরকার, সিনিয়র সহকারী শিক্ষক আব্দুর রাজ্জাক মিয়া, সহকারী শিক্ষক আনোয়ারুল ইসলাম, রামপুরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওবায়দুর রহমান, সহকারী শিক্ষক ফারুকুল ইসলাম, মোছাঃ মিশু আক্তার, মুক্তিযোদ্ধা সাইদার রহমান ও উত্তম বদিউল আলম, গোলাম আজম রঞ্জু প্রমুখ। বক্তারা বলেন, বখাটে আশিক পুলিশের হাতে ধরা পড়লেও তার সহযোগীদের এখনও গ্রেফতার করা হয়নি। তারা আশিক ও তার সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

পারিবারিক সুত্রে জানা গেছে, স্কুলে আসা-যাওয়ার পথে রামপুরা গ্রামের বখাটে আশিক মিয়া প্রতিদিনই প্রায় কবিতাকে উত্যক্ত করে প্রেমের প্রস্তাব দিতো। বিষয়টি কবিতা খাতুন বিদ্যালয় কর্তৃপক্ষ ও অভিভাবকদের জানালে আশিক ক্ষিপ্ত হয়ে গত ২৫ আগস্ট গভীর রাতে কৌশলে কবিতা খাতুনের শয়ন কক্ষে ঢুকে ছুরি দিয়ে বুকে আঘাত করে। এসময় তার চিৎকারে বাড়ির লোকজন এগিয়ে এলে বখাটে আশিকসহ তার সহযোগিরা পালিয়ে যায়। বর্তমানে কবিতা খাতুন গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এঘটনায় গোবিন্দগঞ্জে মামলা দায়ের করা হয়। পুলিশ অভিযুক্ত আশিককে গ্রেফতার করেছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD