শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

প্রায় এক কোটি গ্রাহকের বিদ্যুৎ বিচ্ছিন্ন

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ৫ মে, ২০১৯

জার্মান-বাংলা ডেস্ক:বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) সূত্রে জানা গেছে, দেশে আরইবির সমিতি রয়েছে ৮০টি। ঝড়ে সব সমিতির আওতাধীন এলাকাতেই বিদ্যুতের তারের ওপর গাছ পড়েছে। এতে আরইবির এলাকায় সারা দেশে বিদ্যুতের ১২৯টি খুঁটি পড়ে গেছে। আর পিডিবির সরবরাহ এলাকায় পড়েছে ৮০টি খুঁটি। ঝড়ের কারণে পিডিবির ময়মনসিংহ, কুমিল্লা, টাঙ্গাইল ও ফেনীর গ্রাহকেরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। আর দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার বিদ্যুৎ বিতরণ সংস্থা ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) ঝড় শুরুর এক দিন আগেই অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রেখেছিল। তবে ঢাকার ওপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ের গতি কম থাকায় রাজধানীর দুই বিতরণ সংস্থার বিতরণ লাইনে কোনো ক্ষতি হয়নি বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

আরইবির সূত্রে জানা গেছে, ফণীর প্রভাবে দেশের ৬৪ জেলার ৮০টি সমিতির ৮১ লাখ ৬ হাজার ৫০০ গ্রাহক বিদ্যুৎ-বিচ্ছিন্ন হয়ে পড়েন। সারা দেশে বিদ্যুতের গ্রাহকের সংখ্যা ৩ কোটি ৩০ লাখ, যার মধ্যে শুধু আরইবির রয়েছে ১ কোটি ৬০ লাখ গ্রাহক।
আরইবির এলাকায় সব থেকে বেশি গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়ে নওগাঁয় ৩ লাখ ৭০ হাজার, ব্রাহ্মণবাড়িয়ায় ৩ লাখ ৩০ হাজার, জামালপুরে ৩ লাখ ১০ হাজার, কুড়িগ্রামে ২ লাখ ৭০ হাজার ও বাগেরহাটে ২ লাখ ২৫ হাজার গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়েন।
আরইবির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মঈন উদ্দিন গত রাতে মুঠোফোনে জার্মান বাংলা২৪ কে বলেন, ‘আমরা আমাদের সব কর্মীকে কাজে লাগিয়েছি। ইতিমধ্যে বহু এলাকায় বিদ্যুৎ সরবরাহ সম্ভব হয়েছে। দ্রুতই বাকি এলাকায় বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবে।’

বিতরণ লাইন ক্ষতিগ্রস্ত হলেও দেশের বিদ্যুৎ সঞ্চালনের দায়িত্বে থাকা পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) সঞ্চালন ব্যবস্থার কোনো ক্ষতির খবর পাওয়া যায়নি। পিজিসিবির ব্যবস্থাপনা পরিচালক মাসুম আল বেরুনী বলেন, ‘আমাদের কোনো সাব-স্টেশন বা সঞ্চালন লাইনের কোনো ক্ষতি হয়নি। বিতরণ সংস্থাগুলোর লাইন মেরামত সম্পন্ন হলে পিজিসিবি বিদ্যুৎ সঞ্চালন শুরু করবে।’

ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে সারা দেশে প্রায় এক কোটি গ্রাহকের বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এর বেশির ভাগই পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) আওতাধীন এলাকা। গতকাল কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ শুরু হলেও পরিস্থিতি স্বাভাবিক হতে আগামীকাল সোমবার লেগে যেতে পারে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD