শিরোনাম :
সুইজারল্যান্ডে তীব্র তাপপ্রবাহ, এক বছরে গলেছে ৫ শতাংশের বেশি হিমবাহের বরফ ট্রাম্প প্রশাসনে আড়াই লাখের বেশি ভিসা বাতিল, এইচ-১বি ফি ফের স্থগিত মদিনায় বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা, ওআইসি ও আরব দেশগুলোর নিন্দা কক্সবাজার-পেনাং সরাসরি ফ্লাইট চালু করবে এয়ার এশিয়া বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ও মানবাধিকারসহ আঞ্চলিক নিরাপত্তা নিয়ে ব্রাসেলসে মতবিনিময় পাচার হওয়া প্রায় ৭৭ হাজার কোটি টাকার সম্পদ জব্দ ও অবরুদ্ধের আদেশ প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের খসড়া নিয়ে সাংবাদিকদের উদ্বেগ, সংকুচিত হতে পারে অনুসন্ধানী সাংবাদিকতা আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার-২০২৬-এর মনোনয়ন পেলেন শেরপুরের জয়া বণিক শিক্ষার অধিকার ও মানবাধিকার নিয়ে জাতিসংঘের প্রতিনিধিদের সঙ্গে ইউরোপের বাংলাদেশি শিক্ষার্থীদের আলোচনা ফেরদৌসী আহমেদের পদত্যাগ, শূন্য সংরক্ষিত নারী আসন

প্রার্থীতা বৈধতার আপিলের শেষ দিন অাজ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ৫ ডিসেম্বর, ২০১৮

জার্মানবাংলা রিপোর্ট: আজ বুধবার (৫ ডিসেম্বর) নির্বাচনে অংশগ্রহণকারী বাতিল হওয়া মনোনয়নপত্রের বৈধতা চেয়ে আপিলের শেষ দিন আজ। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মোট ৩ হাজার ৬৫টি মনোনয়নপত্র জমা পড়েছিল। গত ২ ডিসেম্বর বাছাইয়ের পর নানা কারণে ৭৮৬টি বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তারা। এদের মধ্যে অনেকেই প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে আপিল আবেদন করেছেন। আর আজ এই আপিল গ্রহণের শেষ দিন ধার্য রয়েছে।

আগামী বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) সকাল ১০টা থেকে আপিলের শুনানি শুরু হবে। শুনানিতে প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) অন্যান্য কমিশনার, ইসির সচিব ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটরা উপস্থিত থাকবেন। ইতোমধ্যে নির্বাচন ভবনের ১১ তলায় শুনানির জন্য ট্রায়াল রুম তৈরি করেছে ইসি।

মঙ্গলবার (৪ ডিসেম্বর) দ্বিতীয় দিনের মতো মনোনয়ন ফিরে পেতে আপিল করে ২৩৪ জন। প্রথম দিন সোমবার ৮২ জন আপিল করেছিলেন। সব মিলিয়ে দুদিনে আপিলকারীর সংখ্যা দাঁড়িয়েছে ৩১৬।

মঙ্গলবার আপিলকারী ২৩৪ জনের মধ্যে রংপুর বিভাগের ২৭, রাজশাহীর ২২, ঢাকার ৬৮, বরিশালের ১২, সিলেট ১৫, ময়মনসিংহের ১৬, খুলনার ১৮ ও চট্টগ্রাম বিভাগের ৫৬টি আপিল দাখিল করেছে।

এ ছাড়াও বগুড়া ৪ আসনের বিএনপি প্রার্থী হাফিজুর রহমান দলটির আরেক প্রার্থী আক্তারুজ্জামানের মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে আপিল করেছেন।

আপিলকারীদের মধ্যে অন্যতমরা হলেন, বিএনপি প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলু, জাতীয় পার্টির সাবেক মহাসচিব রুহুল আমিন হাওলাদার, জাপার প্রেসিডিয়াম সদস্য সোহেল রানা, মেজর (অব.) মনজুর কাদের, ইমরান এইচ সরকার প্রমুখ।

এক শতাংশ ভোটার না থাকা, ত্রুটিপূর্ণ মনোনয়ন, লাভজনক পদে থাকা, হলফনামায় স্বাক্ষর না থাকা, আয়কর রিটার্ন দাখিল না করা, ঋণ খেলাপি, দণ্ডপ্রাপ্ত এবং অন্যান্য কারণে তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল।

সোমবার (৩ ডিসেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সময়সীমা থাকলেও সন্ধ্যা ৬টা পর্যন্ত আপিল গ্রহণ করা হয়। বুধবার (৫ ডিসেম্বর) আপিল গ্রহণের শেষ দিন। ৬ ডিসেম্বব থেকে আপিল গ্রহণের ওপর শুনানি চলবে। ৯ ডিসেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন এবং ১০ ডিসেম্বর প্রতীক বরাদ্দ দেয়া হবে। ভোট গ্রহণ ৩০ ডিসেম্বর।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD