শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

‘প্রার্থীতা বাতিল নিয়ে আদালতে যাবে বিএনপি’

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ৩ ডিসেম্বর, ২০১৮

বাংলাদেশের নির্বাচনে গতকাল রোববার (২ ডিসেম্বর) মনোনয়নপত্র বাছাই এর সময় শত শত প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

এর মধ্যে বেশিরভাগই বিরোধী দল বিএনপি এবং তাদের জোটের প্রার্থী বলে দাবি করছে বিএনপি।

নির্বাচন কমিশন বলছে, দুর্নীতি বা নৈতিক স্খলন জনিত মামলায় দণ্ড থেকে শুরু করে অনাদায়ী ঋণ এরকম নানা কারণে প্রার্থীরা অযোগ্য বলে বিবেচিত হয়েছেন।
দুর্নীতির মামলায় সাজা থাকায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার তিনটি আসনেই মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তারা।

তবে বিএনপি অভিযোগ করছে, নির্বাচন কমিশনের এই কাজ একেবারেই পক্ষপাতদুষ্ট, এবং এর বিরুদ্ধে তারা আইনি ব্যবস্থা নেবেন।
কতজনের মনোনয়নপত্র বাতিল হয়েছে?

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বিবিসি বাংলাকে বলেছেন বিএনপি চেয়ারপার্সন থেকে শুরু করে অনেক জায়গায় নির্বাচিত প্রতিনিধি – যেমন মেয়র বা চেয়ারম্যান – তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
‘কত জনের বাতিল হয়েছে এখনো সংখ্যায় বলা যাচ্ছে না কারণ খবর এখনো আসছে। তবে সংখ্যাটা অনেক।’

তিনি বলেন, কিছু জায়গায় একেবারেই ‘ঠুনকো’ কারণ দেখিয়ে বিএনপি প্রার্থীদের মনোনয়ন বাতিল করা হয়েছে।
কমিশন যেসব কারণে দেখিয়ে মনোনয়ন বাতিল করছে – সে সম্পর্কে বিএনপির বক্তব্য রুহুল কবির রিজভী বলেন নির্বাচন কমিশন শুরু থেকেই নিরপেক্ষ নয় এবং তফসিল ঘোষণার পর থেকে এটা প্রকট আকার ধারণ করেছে।
‘সরকারের অসমাপ্ত কাজ অর্থাৎ যেগুলো তফসিল ঘোষণার আগে শেষ করতে পারিনি সেগুলোই এই নির্বাচন কমিশন করছে’।

তিনি অভিযোগ করেন, ‘ঢাকার দোহারের উপজেলা চেয়ারম্যান জানিয়েছেন যে দুদিন আগেই তিনি ঢাকার জেলা প্রশাসক অর্থ্যাৎ রিটার্নিং অফিসারের কাছে পদত্যাগপত্র দিয়েছেন। কিন্তু সেটা গ্রহণ করা হয় নি।’
‘পরবর্তীতে চেয়ারম্যান পদ না ছাড়ার কারণ দেখিয়ে তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।’

রুহুল কবির রিজভী জানান, দিনাজপুরের মেয়র ও জয়পুরহাটের একজন উপজেলা চেয়ারম্যানও একই কথা তাদেরকে জানিয়েছেন।
‘এসব জনপ্রতিনিধিরা জনপ্রিয়। তাদের নির্বাচন থেকে দূরে রাখার জন্য নানা পদক্ষেপ নির্বাচন কমিশন করেছে। সে কারণেই যাচাই বাছাই থেকে অনেককে বাদ দেয়া হয়েছে’।

বাতিলের বিরুদ্ধে কী করবে বিএনপি?
জবাবে এই বিএনপি নেতা বলেন যাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে তারা আইনি পদক্ষেপ নেবেন।
‘প্রথমে তারা নির্বাচন কমিশনে আপিল করবেন এবং পরে প্রয়োজন আদালতে যাবেন।’

বিভিন্ন আসনে একাধিক প্রার্থী মনোনয়নে বিষয়ে তিনি বলেন, ‘শুরু থেকেই বুঝতে পারছি নির্বাচন কমিশন সরকারের নির্দেশেই কাজ করছে।’

‘বিএনপিকে তারা একটা কঠিন পরিস্থিতিতে রাখতে চাইবেন। অনেক যোগ্য প্রার্থীকে বিনা কারণে বাদ দিতে চাইবে। এসব কারণেই এটা করা হয়েছে।’
তিনি বলেন, এখন দলটি দেখবে আইনি লড়াইয়ে কী ফলাফল আসে। সূত্র: বিবিসি

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD