শিরোনাম :
সুইজারল্যান্ডে তীব্র তাপপ্রবাহ, এক বছরে গলেছে ৫ শতাংশের বেশি হিমবাহের বরফ ট্রাম্প প্রশাসনে আড়াই লাখের বেশি ভিসা বাতিল, এইচ-১বি ফি ফের স্থগিত মদিনায় বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা, ওআইসি ও আরব দেশগুলোর নিন্দা কক্সবাজার-পেনাং সরাসরি ফ্লাইট চালু করবে এয়ার এশিয়া বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ও মানবাধিকারসহ আঞ্চলিক নিরাপত্তা নিয়ে ব্রাসেলসে মতবিনিময় পাচার হওয়া প্রায় ৭৭ হাজার কোটি টাকার সম্পদ জব্দ ও অবরুদ্ধের আদেশ প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের খসড়া নিয়ে সাংবাদিকদের উদ্বেগ, সংকুচিত হতে পারে অনুসন্ধানী সাংবাদিকতা আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার-২০২৬-এর মনোনয়ন পেলেন শেরপুরের জয়া বণিক শিক্ষার অধিকার ও মানবাধিকার নিয়ে জাতিসংঘের প্রতিনিধিদের সঙ্গে ইউরোপের বাংলাদেশি শিক্ষার্থীদের আলোচনা ফেরদৌসী আহমেদের পদত্যাগ, শূন্য সংরক্ষিত নারী আসন

প্রধানমন্ত্রী গুজব ছড়াচ্ছেন বলে ফখরুলের অভিযোগ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ২১ ডিসেম্বর, ২০১৮

জার্মানবাংলা রিপোর্ট: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন, প্রধানমন্ত্রী বিএনপির টাকা নিয়ে নৌকায় ভোট দিতে যে আহ্বান জানিয়েছেন তা সম্পুর্ণ অনৈতিক। বিএনপি ব্যালট ছাপাচ্ছে বলেও তিনি গুজব ছড়াচ্ছেন। এটা অপরাধ। এছাড়া বিদেশে বসে বাংলাদেশে পুলিশ হত্যার ষড়যন্ত্র চলছে বলে প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন তা ভয়ানক অপরাধ। আশাকরি নির্বাচন কমিশন এ ব্যাপারে ব্যবস্থা নেবে।

আজ শুক্রবার সকালে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, নির্বাচন ইতিমধ্যে প্রহসনে পরিণত হয়েছে, তামাশায় পরিণত হয়েছে। এমন একটি পরিস্থিতি তৈরি করা হয়েছে, যেখানে সুষ্ঠু নির্বাচনের আর কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না।

তিনি বলেন, বিচারবিভাগ উদ্দেশ্যমূলকভাবে আমাদের প্রার্থীদের প্রার্থীতা বাতিল করছে। নির্বাচন কমিশন চূড়ান্তভাবে বৈধ ঘোষনার পর নির্বাচন চলাকালে কারও প্রার্থিতা বাতিলের এখতিয়ার হাইকোর্টের আছে কিনা সেটা নিয়ে প্রশ্ন আছে।

দেশবাসী লক্ষ্য করছে, সরকার, নির্বাচন কমিশন, প্রশাসন ও বিচার বিভাগ গণতন্ত্র হত্যায় একজোট হয়েছে। ১০ বছর ধরে যে হামলা-মামলা ও গ্রেপ্তার-নির্যাতন চলছে নির্বাচন আসার পর সেটা বেড়ে গেছে। আমাদের প্রধান প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে পুলিশ। সরকারকে সহায়তা করছে নিম্ন আদালত।

বিএনপির মহাসচিব দাবি করেন, যে আসনগুলোতে বিএনপির প্রার্থী থাকছে না সেখানে হয় অন্য কোন প্রার্থীকে ধানের শীষ প্রতীক দেয়া হোক বা নতুন করে তফসিল ঘোষনা করা হোক। কারন নির্বাচন কমিশন যাদের বৈধ করেছে আমরা তাদের মনোনয়ন দিয়েছি। ভুল আমাদের নয় তাই দায় নির্বাচন কমিশনের। সূত্র: মানবজমিন

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD