শিরোনাম :
পরিবর্তনের জন্য বারবার রক্ত দিতে হয়েছে জাতিকে সংস্কৃতি মন্ত্রীর সাথে ইউনেস্কো প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ এগ্রিভোল্টাইক হবে কৃষকবান্ধব, খাদ্য নিরাপত্তা বিঘ্নিত করা যাবে না: পরিবেশমন্ত্রী বাগেরহাটে ডিবির অভিযানে উদ্ধার ১১ চোরাই গরু ও পিকআপ, গ্রেপ্তার ৩ হজ প্যাকেজ আরও সাশ্রয়ী করতে নতুন উদ্যোগ, প্রতারণায় কঠোর শাস্তির হুঁশিয়ারি প্রতিমন্ত্রীর শারীরিক সীমাবদ্ধতা নয়, মেধা ও আত্মবিশ্বাসই সাফল্যের পথ তৈরি করে: ববি হাজ্জাজ হৃদরোগে আক্রান্ত ৯ বছরের হাবিবুল্লাহ বাঁচতে চায়, চিকিৎসায় প্রয়োজন ৫ লাখ টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সিপিএ রফিকুল ইসলাম জগলুর বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে জাপানের অব্যাহত সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার

প্রধানমন্ত্রীর সান্নিধ্যে উচ্ছ্বসিত দুই নায়ক

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৮ জানুয়ারী, ২০১৯
সংগৃহীত

জার্মানবাংলা রিপোর্ট: তথ্যমন্ত্রী হিসেবে আওয়ামী লীগের অন্যতম মুখপাত্র ড. হাছান মাহমুদ এমপি এবং কে এম খালিদকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ায় উচ্ছ্বসিত চিত্রনায়ক রিয়াজ। তিনি বলেন, যারা দায়িত্ব পেয়েছেন তাদের হাত ধরে অনেক প্রাপ্তি হবে বলে আমি বিশ্বাস করি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সিদ্ধান্ত নিয়েছেন সেটা অবশ্যই তিনি ভেবেচিন্তে নিয়েছেন।

সংস্কৃতি ও চলচ্চিত্রের বর্তমান অবস্থায় নতুন দুই মন্ত্রীর আগমন প্রসঙ্গে গণমাধ্যমকে রিয়াজ বলেন, অনেক চ্যালেঞ্জ তাদের সামনে অপেক্ষা করছে। নেতৃত্বের দক্ষতা ও যোগ্যতার ছাপ রেখেই যেন সব সংকট কাটিয়ে উঠতে পারেন তারা।

তিনি আরও বলেন, আমি ও ফেরদৌস এবং আরও অন্য যারা আওয়ামী লীগের প্রচারে অংশ নিয়েছি আমাদের সবার স্বার্থ একটাই ছিলো শান্তি ও সমৃদ্ধির নেতৃত্বের হাতে থাকুক বাংলাদেশ। আওয়ামী লীগের চেয়ে যোগ্য সরকার উপহার দেয়ার মতো দল নেই। শেখ হাসিনার চেয়ে যোগ্য নেতৃত্ব এই দেশে আর নেই।

রিয়াজ বলেন, বঙ্গবন্ধু কন্যার মতো একজন জনপ্রিয় ও শক্তিশালী বিশ্বনেতার সান্নিধ্য পাওয়ার সৌভাগ্য আমার হয়েছে। তিনি আমাকে ছোট ভাইয়ের মতো আদর করেন। তার সান্নিধ্য পাওয়াটা আমার জন্য সবচেয়ে বড় মূল্যায়ন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD