শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন অ্যাঞ্জেলিনা জোলি

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ৬ ফেব্রুয়ারী, ২০১৯

জার্মানবাংলা রিপোর্ট: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করবেন বাংলাদেশে সফররত জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) বিশেষ দূত ও হলিউডের জনপ্রিয় অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি।

বুধবার (০৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় গণভবনে এ সাক্ষাত অনুষ্ঠিত হবে বলে প্রেস উইং জানিয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমিন এর সঙ্গে বৈঠক করার কথা অ্যাঞ্জেলিনা জোলির। আলাদা এসব বৈঠকে রোহিঙ্গা সঙ্কট নিয়ে আলোচনা হবে।

এর আগে সোমবার (০৪ ফেব্রুয়ারি) সকালে মিয়ানমারে রাষ্ট্রীয় নিপিড়নের শিকার হয়ে বাংলাদেশে পালিয়ে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীদের দুর্দশা দেখতে ঢাকায় পৌঁছান জোলি। এর পরপরই তিনি কক্সবাজারে যান। সেখানে তিনি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। ক্যাম্পে রোহিঙ্গা জনগোষ্ঠীর মানুষের সাথে, বিশেষ করে শিশুদের সাথে সময় কাটান।

২০১২ সাল থেকে জাতিসংঘের শরণার্থী সংস্থার বিশেষ দূত হিসেবে কাজ করছেন অ্যাঞ্জেলিনা জোলি। অস্কারজয়ী এ অভিনেত্রী লারা ক্রফট: টম্ব রাইডার, মি. এন্ড মিসেস স্মিথ, ওয়ান্টেড, সল্ট, আ মাইটি হার্ট এর মতো বিশ্ব মাতানো সিনেমার অভিনেত্রী।

এর আগে রাষ্ট্রীয় মদদে জাতিগত নিধনের শিকার রোহিঙ্গাদের দুর্দশা দেখতে গত বছরের ২১ মে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন ইউনিসেফের বিশেষ দূত ও বলিউড অভিনেত্রী, সাবেক বিশ্বসুন্দরী প্রিয়াঙ্কা চোপড়া।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD