শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হলেন আশরাফুল ও শাখাওয়াত

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ১ ফেব্রুয়ারী, ২০১৯

জার্মানবাংলা রিপোর্ট: প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হিসেবে নিয়োগ পেলেন আশরাফুল আলম খোকন ও কেএম শাখাওয়াত মুন। ২০১৩ সালের ১৮ই আগস্ট প্রথমবারের মতো একবছরের চুক্তিভিত্তিক মেয়াদে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হিসেবে নিয়োগ পেয়েছিলেন আশরাফুল আলম খোকন। দ্বিতীয় মেয়াদে ফের প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হলেন তিনি।

এদিকে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ-এর সিনিয়র প্রশিক্ষক কেএম শাখাওয়াত মুন প্রেষণে বাংলাদেশ টেলিভিশনের নির্বাহী প্রযোজক (অনুষ্ঠান) হিসেবে কর্মরত ছিলেন। বাংলাদেশ টেলিভিশনের হয়ে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংযুক্ত সাংবাদিক হিসেবে প্রধানমন্ত্রীর সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত ছিলেন। ৩১ জানুয়ারি শাখাওয়াত মুনকে প্রেষণে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় একটি আদেশ জারি করেছে। আদেশে তাকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যস্ত করার কথা উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে, জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ৩১ জানুয়ারি আশরাফুল আলম খোকনকে ফের প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হিসেবে নিয়োগ দিয়ে এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, মুহাম্মদ আশরাফুল আলম খোকনকে ৭ই জানুয়ারি ২০১৯ অথবা যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল বা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) গ্রেড-৪ এ প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD