শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

প্রথম পর্বে ১০৭৮৯ রাজাকারের তালিকা প্রকাশ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ১৫ ডিসেম্বর, ২০১৯

জার্মানবাংলা অনলাইন : একাত্তরের মহান মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী ১০ হাজার ৭৮৯ জন রাজাকারের নামের প্রথম তালিকা ঘোষণা করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। আজ ১৫ ডিসেম্বর, রবিবার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি ঘোষণা দেন। ২৬ মার্চ স্বাধীনতা দিবসের প্রাক্কালে দ্বিতীয় দফায় রাজাকারের তালিকা প্রকাশ করা হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। একই সঙ্গে বীর মুক্তিযোদ্ধাদের একটি তালিকাও প্রকাশ করেন মন্ত্রী। তিনি জানান, প্রকৃত মুক্তিযোদ্ধা ২ লাখ ১০ হাজার।

জানা গেছে, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ‘রাজাকারের তালিকা’ প্রকাশের সহায়তা চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে চিঠি পাঠালে সেখান থেকে প্রায় ১১ হাজার ব্যক্তির একটি তালিকা সরবরাহ করা হয়েছে। জানা গেছে, স্বাধীনতার পর দালাল আইনে যেসব ব্যক্তির নামে মামলা হয়েছিল সেই মামলাগুলোর রেকর্ড থেকে ওই তালিকা তৈরি করা হয়েছে।

মন্ত্রণালয় সূত্র জানায়, এটি নতুন কোনো তালিকা নয়। বরং রাজাকার বাহিনীর সদস্য হিসেবে যারা ভাতা নিয়েছেন বা যাদের নামে অস্ত্র এসেছে, তাদের নাম-পরিচয় ও ভূমিকাসহ তালিকা সেই ১৯৭১ সালেই জেলাসহ স্থানীয় প্রশাসন এবং পুলিশের গোয়েন্দা সংস্থার কাছে ছিল। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সেই রেকর্ড সংগ্রহ করে এই তালিকা করা হয়েছে।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক গত শুক্রবার রাতে কালের কণ্ঠকে জানিয়েছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সংরক্ষিত রেকর্ড এবং জেলা প্রশাসকদের পাঠানো তালিকার ভিত্তিতে এই ‘রাজাকারের তালিকা’ প্রকাশ করা হবে। প্রাথমিকভাবে ১১ হাজার জনের তালিকা প্রকাশ করা হতে পারে। এদের এবং একাত্তরের মানবতাবিরোধী অপরাধে জড়িত সংগঠনগুলোকে বিচারের আওতায় আনা হবে কি না সে বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘আপাতত তালিকা প্রকাশ করছি, সংগঠনের বিচারের বিষয়টিও পরে ভাবা যাবে।’

গত মে মাসে অনুষ্ঠিত বৈঠকে রাজাকারের তালিকা প্রকাশ করার সিদ্ধান্ত নেয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। সে অনুসারে যেসব রাজাকার মুক্তিযুদ্ধের সময় থানা ও রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন-ভাতা নিত তাদের তালিকা পাঠানোর জন্য গত ২১ মে সব জেলা প্রশাসককে চিঠি দেয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। পরে ২৮ আগস্ট আবারও তাগিদপত্র দেওয়া হয়।

মন্ত্রণালয় সূত্রে জানা যায়, এরপর মাত্র ১০ জেলা থেকে ৩৯৯ জন রাজাকারের তালিকা আসে। সেসব তালিকায় যশোরে ১২৬, চাঁদপুরে ৯, মেহেরপুরে ১৬৯, শরীয়তপুরে ৪৪, বাগেরহাটে এক এবং নড়াইলে ৫০ জনের নাম আছে। খাগড়াছড়ি, মাগুরা, শেরপুর, গাইবান্ধা জেলায় কোনো বেতনভোগী রাজাকার ছিল না বলে জানিয়েছেন জেলা প্রশাসকরা।

 

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD