শিরোনাম :
জাতীয় পর্যায়ে ১০০ জন পাবেন গুণী শিক্ষক সম্মাননা সরকারি ভবনের ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়ানোর উদ্যোগ সাইবার সুরক্ষা আইন নিপীড়নমূলক হতে দেওয়া হবে না কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি নারীদের জন্য আরও ১০০ পিংক বাস চালুর উদ্যোগ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর-লুট: আরও ছয় আসামি কারাগারে দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ডার্মস্টাট প্রিমিয়ার লিগের প্রথম আসরে চ্যাম্পিয়ন ডার্মস্টাট ভাই-ব্রাদার্স জাতিসংঘ সফরে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, গুরুত্ব পেয়েছে বাংলাদেশের স্বার্থ

প্রতারণার শিকার’ বিএনপি প্রার্থী জয়নাল

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১ জানুয়ারী, ২০১৯

ফেনী প্রতিনিধি:
সদ্য সমাপ্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণের দিন অভিনব প্রতারণার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন ফেনী-২ আসনের বিএনপি প্রার্থী অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি।

বিএনপি প্রার্থী ভিপি জয়নালের অভিযোগ, গত ৩০ ডিসেম্বর একটি পত্রিকায় নামি কোম্পানির ফোন সেটের ওপর ‘ডিসকাউন্ট’ অফার দিয়ে ছাপা হওয়া একটি বিজ্ঞাপনে আমার নম্বরটি দিয়ে দেয়া হয়।

ফলে নির্বাচনের দিন ফোন সেট কিনতে আগ্রহীদের কল সামলাতে গিয়ে দলীয় নেতাকর্মীসহ আইনশৃঙ্খলা বাহিনীর কারও সাথে তেমন যোগাযোগ রাখা সম্ভব হয়নি।
ফেনী পৌর বিএনপির সভাপতি আলাল উদ্দিন আলাল এ বিষয়ে সাংবাদিকদের জানান, ভোটের দিন ভোর থেকে ধানের শীষের প্রার্থী অধ্যাপক জয়নাল অবেদীনের মোবাইলে সারাক্ষণ ফোন আসতে থাকে অপরিচিত নাম্বার থেকে। যারা ফোন করছে তারা ‘ডিসকাউন্ট’ এর কথা বলছে, যার উত্তর জানা নাই জয়নাল আবদিন ভিপি সাহেবের। ফোন সেট কিনতে ইচ্ছুকদের ফোনের অত্যাচারে তাকে দলীয় নেতাকর্মীদের কেউ কল করে পাচ্ছিল না, তিনিও কাউকে কল করতে পারছিলেন না। পরে একজন ফোনকারীর সাথে বিস্তারিত কথা বলে জানা গেল, ৩০ ডিসেম্বর একটি পত্রিকায় নামি কোম্পানির ফোন সেটের ওপর ‘ডিসকাউন্ট’ দিয়ে বিজ্ঞাপন দেওয়া হয়েছে তাতে ভিপি জয়নালের নম্বরটি দেয়া হয়েছে।

তিনি আরও জানান, ওই দিন পত্রিকাটির ৬ পৃষ্ঠায় একই ধরনের চারটি বিজ্ঞাপন ছাপা হয়েছে। সেখানে প্রথম বিজ্ঞাপনে বিএনপি অধ্যাপক জয়নাল আবেদীন ভিপির দুটি মোবাইল নম্বরসহ আরও দুটি নম্বর দেয়া হয়েছে যা প্রয়াত বিএনপি নেতা ও ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য মুহাম্মদ মোশাররফ হোসেনের। চারটি নম্বরের মধ্যে একটি ছাড়া বাকীগুলো বন্ধ রয়েছে।

এ বিষয়ে বিএনপি প্রার্থী জয়নাল আবদীন ভিপি জানান, সুপরিকল্পিতভাবে আমাকে নাজেহাল করার জন্য এমনটি করা হয়েছে। দুনিয়ার আর কোন অপ ব্যবস্থা নেই যা এ নির্বাচনে প্রয়োগ করা হয়নি।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD