শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

প্রচারণায় নামলে বিএনপি প্রার্থীদের করা হচ্ছে গুলি: ফখরুল

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ১৬ ডিসেম্বর, ২০১৮

জার্মানবাংলা রিপোর্ট: একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করার জন্য সমতল ক্রীড়াভূমি (লেভেল প্লেয়িং ফিল্ড) সৃষ্টির যে দাবি বিরোধী দল জানিয়ে আসছে সেটি এখনও তৈরি হয়নি বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আমরা সুষ্ঠু পরিবেশ চেয়েছিলাম, যা এখনও পাইনি। অথচ ভোটের বাকি মাত্র দুই সপ্তাহ। আমাদের প্রার্থীদের এখনও গুলি করা হচ্ছে, প্রচারে নামতে দেওয়া হচ্ছে না, কর্মীদের গ্রেফতার করা হচ্ছে।

রোববার সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে এসব কথা বলেন তিনি।

প্রসঙ্গত, শনিবার নোয়াখালীতে বিএনপির প্রার্থী ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন নির্বাচনী গণসংযোগ করতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন।গ্রেফতার করা হয়েছে বিএনপির প্রার্থী খায়রুল কবির খোকন ও ফজলুল হক মিলনকে।

এসব বিষয়ে ইঙ্গিত করে মির্জা ফখরুল বলেন, দেশ একদিকে বিজয় দিবস পালন করছে। অন্যদিকে দেশে চলছে অত্যাচার, অনাচার, অন্যায়।একটি জাতীয় নির্বাচন সামনে রেখে অগণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখা হয়েছে। বিরোধী শক্তি দমনে চলছে নানা তৎপরতা।

তিনি বলেন, বিজয়ের ৪৭ বছরে এসে আজ গণতন্ত্র কারারুদ্ধ। দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তির জন্য আমাদের আন্দোলন চলবে।

এসময় দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহানসহ বিএনপির বিপুল কর্মী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD