শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

পৌর মেয়রের বিরুদ্ধে মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ২০ মে, ২০১৯
সাংবাদিক সম্মেলন করছেন দেওয়ানগঞ্জ পৌরসভার মেয়র শাহনেওয়াজ শাহান শাহ

হাসান আহাম্মেদ সুজন, জামালপুর প্রতিনিধি:জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভার মেয়র শাহনেওয়াজ শাহান শাহসহ নিরিহ গ্রামবাসীর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং দেওয়ানগঞ্জ থানার ওসির অপসারণের দাবি জানিয়েছেন দেওয়ানগঞ্জ পৌরসভার সচেতন নাগরিকবৃন্দ। সোমবার বেলা সাড়ে ১২টার দিকে দেওয়ানগঞ্জ পৌরসভার সচেতন নাগরিকের ব্যানারে জামালপুর প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন ও মানববন্ধনে এ দাবি জানানো হয়।

সাংবাদিক সম্মেলনে দেওয়ানগঞ্জ পৌরসভার মেয়র শাহনেওয়াজ শাহান শাহসহ অভিযোগ করে বলেন, ‘আমাকেসহ গ্রামবাসীর বিরুদ্ধে কোনো তদন্ত ছাড়াই মামলা নিয়েছেন দেওয়ানগঞ্জ থানার ওসি। মামলার বাদী রেবেকা বেগমের স্বামী মো. বাছেদ অস্ত্র, মাদক ও পুলিশ লাঞ্ছিত করার মামলাসহ আরও বেশ কয়েকটি মামলার আসামি। তার স্ত্রীকে দিয়ে সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা অভিযোগে দায়ের করা মামলাটি প্রত্যাহারের দাবি জানাচ্ছি।’ একই সাথে তিনি দেওয়ানগঞ্জ থানার ওসি এম এম ময়নুল ইসলাম অপসারণের দাবি জানান।

এছাড়াও সাংবাদিক সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌরসভার নাগরিক আজিুজল হক ও আল্পনা বেগম। সাংবাদিক সম্মেলন শেষে তারা একই দাবিতে জামালপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন।

জানা গেছে, দেওয়ানগঞ্জ পৌরসভার চরভবসুর এলাকার মো. বাছেদ মিয়ার স্ত্রী মোছা. রেবেকা বেগম বাদী হয়ে বাড়ির মালামাল চুরির অভিযোগে দেওয়ানগঞ্জ পৌরসভার মেয়র শাহনেওয়াজ শাহান শাহসহ সাতজনকে আসামি করে গত শনিবার দেওয়ানগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মেয়র ও তার লোকজন রেবেকা বেগমের বাড়িতে হানা দিয়ে তাদেরকে হত্যার উদ্দেশ্যে মারধর ও একটি করে ফ্রিজ, মোটরসাইকেল ও এলইডি টিভি এবং দুটি সিলিংফ্যান ও ওয়্যারিংয়ের মালামাল চুরি করেছেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD