শিরোনাম :
বাগেরহাটে নির্মাণাধীন সেফটি ট্যাংকের দেয়াল ধসে শ্রমিক নিহত ধর্ম নয়, নাগরিক পরিচয়ই হবে রাষ্ট্রের মূল ভিত্তি: মির্জা ফখরুল ইসলাম আলমগীর কেরানীগঞ্জে ইয়াবা তৈরির কারখানার সন্ধান, বিপুল সরঞ্জামসহ আটক ৪ ধর্ষণ ও আত্মহত্যার ঘটনা বাড়ায় উদ্বেগ, জুলাইয়ের পর্যবেক্ষণ প্রতিবেদন প্রকাশ খেলাধুলার সঙ্গে আত্মরক্ষার শিক্ষা, প্রাথমিক বিদ্যালয়ে মার্শাল আর্ট চালুর পরিকল্পনায় সরকার বাংলাদেশিদের জন্য পূর্ণাঙ্গ ভিসা চালুর তাগিদ দিল ভারতের সংসদীয় কমিটি মরক্কো-স্পেন সীমান্তে অভিবাসীদের ঢল, প্রাণ গেল ৫৭ জনের বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন বিশেষ দূতের বৈঠক উন্নয়ন ব্যয় ৫৩ বছরের সর্বনিম্নে, শঙ্কায় অর্থনীতি ২০১৬ সালের পর সবচেয়ে প্রাণঘাতী গ্রীষ্ম, জার্মানিতে গরমে প্রায় ১০ হাজার মৃত্যু

পুলিশ হেফাজতে জনি হত্যা: এসআই জাহিদের যাবজ্জীবন বহাল

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশের সময়: সোমবার, ১১ আগস্ট, ২০২৫

রাজধানীর পল্লবীতে ২০১৪ সালে পুলিশের হেফাজতে থাকাকালীন নির্যাতনে ইশতিয়াক হোসেন জনির মৃত্যুর মামলায়, পল্লবী থানার সাবেক এসআই জাহিদুর রহমানের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রেখে রায় দিয়েছে হাইকোর্ট। অন্য দুই আসামি এএসআই রাশেদুল হাসানের যাবজ্জীবন কারাদণ্ড কমিয়ে ১০ বছরের সাজা এবং রাসেলকে খালাস দিয়েছেন উচ্চ আদালত।

সোমবার (১১ আগস্ট) বিচারপতি এস এম কুদ্দুস জামান ও বিচারপতি এ কে এম রবিউল হাসানের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করে।

২০১৪ সালের ৮ ফেব্রুয়ারি পল্লবীর এক বাসায় একটি গায়েহলুদের অনুষ্ঠানে পুলিশের সোর্স সুমন নারীদের সঙ্গে অশালীন আচরণ করেন। এ সময় সেখানে থাকা ইশতিয়াক হোসেন জনি ও তার ভাই ইমতিয়াজের সঙ্গে সুমনের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে সুমনের ফোনে পুলিশ এসে জনি ও তার ভাইকে ধরে থানায় নিয়ে নির্যাতন করে। জনিকে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জনির ভাই ইমতিয়াজ হোসেন ওই বছরের ৭ আগস্ট মামলা করেন।

এরপর ২০২০ সালের ৯ সেপ্টেম্বর ঢাকার মহানগর দায়রা জজ আদালত রায় দেয়। রায়ে পল্লবী থানার তখনকার এসআই জাহিদুর রহমান এবং দুই এএসআই রাশেদুল হাসান ও কামরুজ্জামানকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। অপর দুই আসামি পুলিশের সোর্স সুমন ও রাসেলকে সাত বছর করে কারাদণ্ড দেয় বিচারিক আদালত।

দণ্ডিত পাঁচ আসামির মধ্যে এএসআই কামারুজ্জামান শুরু থেকে পলাতক রয়েছেন। আর সুমন সাজাভোগ করে বেরিয়ে গেছেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD