শিরোনাম :
বাগেরহাটে ডিবির অভিযানে উদ্ধার ১১ চোরাই গরু ও পিকআপ, গ্রেপ্তার ৩ হজ প্যাকেজ আরও সাশ্রয়ী করতে নতুন উদ্যোগ, প্রতারণায় কঠোর শাস্তির হুঁশিয়ারি প্রতিমন্ত্রীর শারীরিক সীমাবদ্ধতা নয়, মেধা ও আত্মবিশ্বাসই সাফল্যের পথ তৈরি করে: ববি হাজ্জাজ হৃদরোগে আক্রান্ত ৯ বছরের হাবিবুল্লাহ বাঁচতে চায়, চিকিৎসায় প্রয়োজন ৫ লাখ টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সিপিএ রফিকুল ইসলাম জগলুর বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে জাপানের অব্যাহত সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার জার্মানিতে বাংলাদেশ দূতাবাসে অতিরিক্ত ফি নেওয়ায় প্রবাসীদের অভিযোগ বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল শিল্প বিপ্লব ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী পুঁজি ও কূটনীতির মেলবন্ধনে ট্রিলিয়ন ডলার অর্থনীতির পথরেখা

শারীরিক সীমাবদ্ধতা নয়, মেধা ও আত্মবিশ্বাসই সাফল্যের পথ তৈরি করে: ববি হাজ্জাজ

জার্মান- বাংলা ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

শারীরিক বা সামাজিক কোনো সীমাবদ্ধতার কারণে যেন কোনো শিশুকে পিছিয়ে থাকতে না হয়, সে লক্ষ্যেই সরকার একটি অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, প্রতিটি শিশুর মধ্যেই রয়েছে অসীম সম্ভাবনা। সেই সম্ভাবনার বিকাশে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সমাজ ও রাষ্ট্রকে সম্মিলিতভাবে দায়িত্ব পালন করতে হবে।

বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) অডিটোরিয়ামে ইমপ্রেস টেলিফিল্মের পরিবেশনায় দুই হাতহীন অদম্য মেধাবী তরুণী আয়েশার জীবনসংগ্রাম নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র ‘পায়ের ছাপ’-এর বিশেষ প্রদর্শনী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ববি হাজ্জাজ বলেন, শিক্ষার্থীদের সাফল্যের মূল ভিত্তি হলো অধ্যবসায়, নিয়মিত অধ্যয়ন এবং নিজের প্রতি দৃঢ় আত্মবিশ্বাস। মনোযোগ ও নিষ্ঠার সঙ্গে পড়াশোনা করলে একজন শিক্ষার্থী চিকিৎসক, বিজ্ঞানী, শিক্ষক, মহাকাশচারী কিংবা রাষ্ট্র পরিচালনার মতো গুরুত্বপূর্ণ দায়িত্বেও নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে।

তিনি বলেন, আয়েশার জীবন কেবল একজন মানুষের ব্যক্তিগত সাফল্যের গল্প নয়; এটি প্রতিকূলতার বিরুদ্ধে অদম্য ইচ্ছাশক্তি, সাহস ও আত্মবিশ্বাসের অনন্য দৃষ্টান্ত। তবে এমন সাফল্য যেন ব্যতিক্রম হয়ে না থাকে। দেশের প্রতিটি শিশু যেন নিজের সীমাবদ্ধতা অতিক্রম করে মেধা ও যোগ্যতার সর্বোচ্চ বিকাশ ঘটাতে পারে, সে জন্য পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার এমন একটি শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠায় কাজ করছে, যেখানে কোনো শিশুই পিছিয়ে থাকবে না এবং প্রত্যেকে সমান সুযোগ পাবে। শিক্ষা খাতে বৈষম্য দূর করে অন্তর্ভুক্তিমূলক পরিবেশ নিশ্চিত করাই সরকারের অন্যতম অগ্রাধিকার।

অনুষ্ঠানে তিনি জানান, প্রধানমন্ত্রী ইতোমধ্যে আয়েশাকে গাইবান্ধা বিআইএএম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে ক্লাস সুপারভাইজার পদে নিয়োগ দিয়েছেন। এ জন্য তিনি প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এ সিদ্ধান্ত মেধা, যোগ্যতা ও মানবিক মূল্যবোধের প্রতি সরকারের দায়বদ্ধতার উজ্জ্বল উদাহরণ।

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে তেজগাঁও অঞ্চলের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, বুটেক্সের শিক্ষক-শিক্ষার্থী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, দুই হাত না থাকলেও অদম্য সাহস, অধ্যবসায় ও আত্মবিশ্বাসের মাধ্যমে জীবনের প্রতিকূলতাকে জয় করা তরুণী আয়েশার অনুপ্রেরণামূলক জীবনগাথা নিয়ে নির্মিত হয়েছে প্রামাণ্যচিত্র ‘পায়ের ছাপ’। তথ্যচিত্রটি অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, মানবিক মূল্যবোধ এবং বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের সক্ষমতা সম্পর্কে সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দেওয়ার প্রয়াস।
সূত্র: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তি।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD