নিজস্ব প্রতিবেদক :
নারী ও শিশু নির্যাতন নিয়ে কথা বলছিলেন,নারী উদ্যোক্তা ট্রেডবডি সংগঠন ওয়েন্ডের সভাপতি ড. নাদিয়া বিনতে আমিন।
সারাদেশে এই যে শিশু এবং নারী ধর্ষণ এর জন্য আসলে কয়েকটি কারণ বলে আমি মনে করি। প্রথমত ইন্টারনেট ভালো-মন্দ দুটোই আছে আসলে আমরা এর খারাপ দিক টা বেশি ব্যবহার করছি। এখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে। নারী নির্যাতন অপরাধগুলো যারা করছে এখনো পর্যন্ত তাদের কোন শাস্তি উদাহরণ দেখতে পাচ্ছি না এদের সাংঘাতিক পানিশমেন্ট হওয়া দরকার। অর্থাৎ আইনের শাসন নেই। অন্যদিকে বলা যায় মানুষের মূল্যবোধ মূলত সৃষ্টি হয় ছোটবেলা থেকে। স্কুল কলেজ ঘরে বাহিরে আসলে আমরা কোথাও মূল্যবোধ সৃষ্টি করতে পারছি না আজ মূল্যবোধ অবক্ষয় হয়েছে। মানসিক বিকারগ্রস্থ, চারিত্রিক মূল্যবোধের অবক্ষয় এসব কারণেই মূলত নারীর উপর শারীরিক নির্যাতন বৃদ্ধি পাচ্ছে। সমাজের নিম্ন স্তর থেকে উচ্চ স্তর পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে কোন না কোন ভাবে নারী নির্যাতিত হচ্ছে নারী নিরাপত্তাহীনতায় ভুগছে এজন্য অবশ্যই পুরুষের মানসিকতার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে পাশাপাশি মূল্যবোধ সৃষ্টি করতে হবে।
অন্যদিকে মাদকাসক্তির ব্যাপক বিস্তার, পারিবারিক সচেতনতার অভাবের কারনেও নারীকে যৌন নির্যাতনের শিকার হতে হচ্ছে। অনেকে বলে নারীর খোলামেলা পোশাক নির্যাতনের একটি কারণ আমি ঠিক তা মনে করি না কারণ ৫ বছরের একটা শিশুর পোশাক কি দিয়ে নির্ধারণ করবেন অন্যদিকে হিজাব পরা নারীও কিন্তু যৌন নির্যাতনের শিকার হচ্ছে তাহলে সেটাকে আমরা কি বলবো। আসলে সবচেয়ে বড় কথা কোন নারী নির্যাতনের দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে না এই যে বিচারহীনতা এটার সবার আগে পরিবর্তন করতে হবে। যদি অপরাধীকে তার শাস্তি প্রদান করা হয় তাহলে এই সমস্ত অপরাধ সমাজে হ্রাস পাবে বলে আমি মনে করি। একইসাথে শিক্ষা ও সচেতনতার কোন বিকল্প নেই।