শিরোনাম :
সুইজারল্যান্ডে তীব্র তাপপ্রবাহ, এক বছরে গলেছে ৫ শতাংশের বেশি হিমবাহের বরফ ট্রাম্প প্রশাসনে আড়াই লাখের বেশি ভিসা বাতিল, এইচ-১বি ফি ফের স্থগিত মদিনায় বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা, ওআইসি ও আরব দেশগুলোর নিন্দা কক্সবাজার-পেনাং সরাসরি ফ্লাইট চালু করবে এয়ার এশিয়া বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ও মানবাধিকারসহ আঞ্চলিক নিরাপত্তা নিয়ে ব্রাসেলসে মতবিনিময় পাচার হওয়া প্রায় ৭৭ হাজার কোটি টাকার সম্পদ জব্দ ও অবরুদ্ধের আদেশ প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের খসড়া নিয়ে সাংবাদিকদের উদ্বেগ, সংকুচিত হতে পারে অনুসন্ধানী সাংবাদিকতা আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার-২০২৬-এর মনোনয়ন পেলেন শেরপুরের জয়া বণিক শিক্ষার অধিকার ও মানবাধিকার নিয়ে জাতিসংঘের প্রতিনিধিদের সঙ্গে ইউরোপের বাংলাদেশি শিক্ষার্থীদের আলোচনা ফেরদৌসী আহমেদের পদত্যাগ, শূন্য সংরক্ষিত নারী আসন

পুনর্নির্বাচন চেয়ে ঐক্যফ্রন্টের পক্ষে ইসিতে স্মারকলিপি

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩ জানুয়ারী, ২০১৯

জার্মানবাংলা রিপোর্ট: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল বাতিল করে নির্দলীয়, নিরপেক্ষ সরকারের অধীনে পুনঃনির্বাচনের দাবিতে স্মারকলিপি নিয়ে নির্বাচন কমিশনে (ইসি) দিয়েছেন ঐক্যফ্রন্টের শীর্ষস্থানীয় সাত নেতা।

বৃহস্পতিবার (৩ জানুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাওয়ে ইসি সচিবালয়ে এই স্মারকলিপি দেয়া হয় বলে জানা গেছে।

এসময়, ঐক্যফ্রন্টের নেতা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী, জেএসডি’র সভাপতি আ স ম আব্দুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহামুদুর রহমান মান্না, গণফোরামের মোস্তফা মহসিন মন্টু, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মইন খান ও নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

এর আগে বৃহস্পতিবার বেলা ১১টায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক শুরু হয়ে শেষ হয় বেলা দেড়টায়। বিষয়টি নিশ্চিত করেন কৃষক শ্রমিক জনতা লীগের যুগ্ম-মহাসচিব ইকবাল সিদ্দিকী।

তিনি জানান, ঘণ্টাব্যাপী বৈঠকের পর সিদ্ধান্ত হয়, প্রার্থীরা ইসিতে যাবেন না। দাবি সম্বলিত স্মারকলিপি নিয়ে যাবে একটি প্রতিনিধিদল। নির্বাচন কমিশন এলাকায় ১৪৪ ধারা জারি হওয়ায় এই সিদ্ধান্ত হয়েছে, নাহলে সব প্রার্থীই ইসিতে স্মারকলিপি দিতে যেতেন বলে জানান তিনি।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD