হাসান শাহরিয়া রিপন,সাতক্ষীরা জেলা প্রতিনিধি:
দেবহাটা থানাধীন পারুলিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের উত্তর পার্শ্বে অবস্থিত ছোট্ট কাঠের চায়ের দোকানে আয়ে সংসার চলত রাম দাসের। স্বামী-স্ত্রী আর দুই ছেলে, এক মেয়ের সংসার চলত এই দোকান থেকে কিন্তু গত (৩১ ডিসেম্বর সোমবার) গভীর রাতে কে বা কারা আগুন দিয়ে উক্ত দোকানটি পুড়িয়ে দেয়,এতে ঐ সংসারের একমাত্র আয়ের উৎস আগুনে পুড়ে ছাই হয়ে যায়।
ঘটনাটি পরদিন (১জানুয়ারী মঙ্গলবার) সকালে স্থানীয়রা দেখতে পেয়ে রাম দাসের বাড়িতে খবর দেয়। একই সময় ঘটনাটি চারিদিকে ছড়িয়ে পড়লে উপজেলা প্রশাসন ও আওয়ামীলীগের নেতৃবৃন্দরা ছুটে আসে। এসময় দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার হাফিজ-আল-আসাদ, দেবহাটা থানার ভারপ্রাপ্ত ওসি উজ্জল মৈত্র, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, পারুলিয়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ইউপি সদস্য গাজী শহিদুল্লাহসহ আওয়ামীলীগের নেতৃবৃন্দরা অসহায় পরিবারটির পাশে এসে দাঁড়ায়।
উপজেলা নির্বাহী অফিসার হাফিজ-আল-আসাদ রাম দাসকে একটি কাঠের দোকান ও ২ হাজার টাকা সমমূল্যের মালামাল ক্রয় করে দেন। তখন অসহায় পরিবারটির মুখে হাসি ফুটে উঠে এবং পরিবারের কর্তা রামদাস উপজেলা নির্বাহী অফিসারসহ সবাইকে ধন্যবাদ জানান।