স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন পহেলা বৈশাখের দিন সারাদেশ কঠোর নিরাপত্তায় থাকবে, পহেলা বৈশাখের অনুষ্ঠান সন্ধ্যা ছয়টার মধ্যে শেষ করতে হবে। মঙ্গল শোভযাত্রায় মুখোশ পরা যাবে না। বাঁশিও বাজানো যাবে না।’ বুধবার ( ৩ মার্চ) সচিবালয়ে আয়োজিত পহেলা বৈশাখ নিয়ে নিরাপত্তা সংক্রান্ত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সেদিন পুরো ঢাকা শহর নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে। এবারের মঙ্গল শোভাত্রায়ও পুলিশ কর্ডন দিয়ে নিরাপত্তা দেওয়া হবে। কোনো ধরনের মুখোশ পরা যাবে না। তবে মুখোশ হাতে ধরে রাখা যাবে, বাঁশি বাজানো যাবে না। ’ তবে পহেলা বৈশাখ নিয়ে কোনো নাশকতার আশঙ্কা নেই বলেও জানান তিনি।
আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘পহেলা বৈশাখের অনুষ্ঠানে গোয়েন্দা, পুলিশ, র্যাবসহ নিরাপত্তারক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে। একইসঙ্গে এই নিরাপত্তার অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অনুষ্ঠানের আগের দিন অর্থাৎ ১৩ এপ্রিল বিকেল থেকে বিশ্ববিদ্যালয়ের কোনও স্টিকার ছাড়া গাড়ি প্রবেশ করতে দেওয়া হবে না। ’