শিরোনাম :
সম্পাদকীয় : কিশোর অপরাধের বিস্তার – নিরাপত্তা কোথায়! বিজ্ঞানীদের উদ্ভাবনের মূল্যায়ন নিশ্চিত করা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী পরিবেশবান্ধব ও নিরাপদ পর্যটন অবকাঠামো গড়ার আহ্বান ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর কার্যকর হচ্ছে ইরানের সব এয়ারলাইনসের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা পাকিস্তান-চীন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র আপত্তি, শাকসগাম উপত্যকা ঘিরে উত্তেজনা বঙ্গোপসাগরের সমুদ্র অর্থনীতিতে অভিজ্ঞতা বিনিময়ে নতুন সম্ভাবনা বাংলাদেশ-চীন বুদ্ধিবৃত্তিক সংলাপ জোরদারে অনুবাদের গুরুত্ব সবুজ উন্নয়ন ও পরিচ্ছন্ন জ্বালানিতে চীন-অস্ট্রেলিয়া সহযোগিতা ‘আইনি জবাবদিহিতার ঊর্ধ্বে কেউ নয়’: নেতানিয়াহুকে গ্রেপ্তারের পক্ষে মামদানি সাংবাদিকতার স্বাধীনতা রক্ষায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আইনি লড়াইয়ে তিন মার্কিন সংবাদমাধ্যম

পলিথিন বিরোধী মোবাইল কোর্ট অভিযানে ৭ টি মামলা, ৫৮৬ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ

জার্মান-বাংলা ডেস্ক :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫

বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে আজ বরিশাল, যশোর ও চাঁদপুর জেলায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যাগ উৎপাদন, বিক্রয়, সরবরাহ ও বাজারজাতকরণের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে ৩টি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়।

এ অভিযানে ৭টি মামলার মাধ্যমে মোট ৪৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং ৫৮৬ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। অভিযানের সময় কয়েকটি সুপারশপসহ বিভিন্ন দোকানে নিষিদ্ধ পলিথিন পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হয় এবং সংশ্লিষ্ট মালিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। একইসাথে সাধারণ ব্যবসায়ী ও জনগণকে পলিথিন ব্যবহার না করার বিষয়ে সতর্কতামূলক বার্তা প্রদান করা হয়।

উল্লেখ্য, গত ৩ নভেম্বর ২০২৪ থেকে এ পর্যন্ত সারা দেশে পরিবেশ অধিদপ্তরের তত্ত্বাবধানে ৪৯২টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে ৯২৫টি প্রতিষ্ঠানকে মোট ৬৮ লক্ষ ৫৯ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করা হয় এবং আনুমানিক ২ লক্ষ ৫১ হাজার ৩৭২ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয়েছে। এছাড়াও ১৬টি পলিথিন উৎপাদনকারী কারখানার সেবা সংযোগ বিচ্ছিন্ন ও সিলগালা করা হয়েছে।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান দেশব্যাপী অব্যাহত থাকবে। নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির আওতায় জনসচেতনতা ও আইন প্রয়োগ একযোগে কার্যকর করা হবে।

 

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD