শিরোনাম :
৪০তম ফোবানায় নওশীনের কণ্ঠে প্রবাসে বাংলাদেশের সুর অনুবাদস্বত্ব, মেধাস্বত্ব ও কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে ফ্রাঙ্কফুর্ট বইমেলায় ব্যস্ত সময় কাটাবেন পাঞ্জেরীর এমডি ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ, সতর্কতার আওতায় সাড়ে ৩ কোটি মানুষ চীন-রাশিয়া বন্ধুত্ব প্রজন্ম থেকে প্রজন্মে এগিয়ে নেওয়ার প্রত্যয় সি চিন পিংয়ের সফরে চীন-মার্কিন কৌশলগত সম্পর্কে নতুন গতি রোহিঙ্গাদের গ্রাম ধ্বংস করে সামরিক ঘাঁটি ও বন্দিশিবির গড়ছে আরাকান আর্মি: গার্ডিয়ান সম্পাদকীয় : সবার জন্য বাসযোগ্য বসতি গড়াই হোক অঙ্গীকার সীমিত আয়ের মানুষের মানসম্মত বাসস্থান নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী বড়পুকুরিয়ায় উন্মুক্ত পদ্ধতিতে ১৭ কোটি টন কয়লা উত্তোলনে সরকারের পরিকল্পনা সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত আবাসন অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত: রাষ্ট্রপতি

পলাশবাড়ী উপজেলা শিক্ষা অফিসার কেন দায়সারা তদন্ত করতে ব্যস্ত ?

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০১৯
বোর্ডের চেয়ারম্যানের নির্দেশ উপেক্ষা করে কেন বার বার সরেজমিনের তদন্ত বাদ দিয়ে দায়সারা তদন্ত করতে ব্যস্ত পলাশবাড়ী উপজেলা শিক্ষা অফিসার

আশরাফুল ইসলাম,গাইবান্ধা প্রতিনিধি:গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার হরিনাবাড়ী দ্বিমূখী উচ্চ বিদ্যালয়ের উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের অভিযোগের তদন্তের জন্য গত ১৪ -৭-১৯ ইং তারিখে উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুরের চেয়ারম্যান বরাবরে অভিযোগের প্রেক্ষিতে বোর্ড এর চেয়ারম্যানের কার্যালয়ের স্মারক নং-২/এস/৪৮৬/৪০(৩) মোতাবেক উপজেলা নির্বাহী অফিসার পলাশবাড়ী গাইবান্ধা কে সরেজমিনে তদন্ত পূর্বক সুস্পষ্ট মতামতসহ তদন্ত প্রতিবেদন দাখিলের অনুরোধ করেন। এই নির্দেশনায় যুক্ত পত্র প্রাপ্তির পর উপজেলা নির্বাহী অফিসার উপজেলা শিক্ষা অফিসার কে সরেজমিনে গিয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেন। কিন্তু উপজেলা শিক্ষা অফিসার মহাতাব হোসেন সরেজমিনে তদন্ত না করে স্মারক নং-উমাশিঅ/পলাশ/গাই/তদন্ত/২০১৯/১৮২ তারিখ ২৬-৮-২০১৯ ইং মোতাবেক তার কার্যালয়ে ৫ জন অভিভাবকসহ অভিযোগকারীকে উপস্থিত হতে বলেন। এ পত্র প্রাপ্তির পর পুর্ণরায় অভিযোগকারী সরেজমিনে তদন্ত দাবী করে জেলা প্রশাসকের বরাবর আবেদন করেন। পরে তদন্ত কর্মকর্তাকে জেলা প্রশাসকের নিকট আবেদনকৃত অভিযোগের অনুলিপি প্রদান করা হলে তিনি তদন্ত কাজ স্থগিত করেন ও পরর্বতীতে সরেজমিনে তদন্তে করার আশ্বাস দিলেও তদন্ত কর্মকর্তা আবারো প্রভাবিত হয়ে গত ৯ -৯-২০১৯ ইং তারিখে স্মারক নং-উমশিঅ/পলাশ/গাই/তদন্ত/২০১৯/১৯০ এ আবারো ৫ টি ক্লাসের ১০ জন অভিভাবককে নিয়ে উপজেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসারের হতে বলেন।

এবিষয়ে অভিযোগকারী আব্দুল লতিফ দাবী করেছেন যে বোর্ড এর চেয়ারম্যানের চিঠির নির্দেশ অনুযায়ী সরেজমিনে তদন্ত করার কথা থাকলেও তদন্ত কর্মকর্তা বার বার তার কার্যালয়ে ডাকায় আমি মনে করি তদন্ত কর্মকর্তা অভিযুক্ত চক্রের দ্বারা প্রভাবিত হয়েছেন। তিনি আরো বলেন কমিটি গঠনে তদন্তকারী কর্মকর্তার পরোক্ষ যোগসাজস রয়েছে। তাই উক্ত তদন্ত কর্মকর্তাকে পরিবর্তন করে সরেজমিনে তদন্ত করার অনুরোধ জানিয়ে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ,জেলা প্রশাসক,জেলা ও উপজেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবরে এবিষয়ে আবারো অভিযোগ দায়ের করি। কিন্তু অভিযোগের কপি নিতে প্রথমে অস্বীকার করলেও পরে তিনি উপজেলা নির্বাহী অফিসারের বরাবরে প্রদানকৃত আবেদনের অনুলিপি গ্রহন করেন।

এবিষয়ে উপজেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসার মাহাতাব উদ্দিন জানান, নিরাপত্তা জনিত কারণে সরেজমিনে তদন্ত করা হচ্ছে না তবে যেখানে হতে তদন্ত করা হোক সঠিক ভাবে তদন্ত রিপোট প্রদান করা হবে। তিনি আরো বলেন যেহেতু অভিযোগকারী একাধিকবার সরেজমিনে তদন্তের দাবী করেছেন। সেহেতু বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী অফিসারের সাথে আলোচনা করে পরর্বতী ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD