শিরোনাম :
হিমালয়ের ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহর ওয়াশিংটনে ফেং লি ইউয়ানের চীন-মার্কিন সাংস্কৃতিক যোগাযোগের বার্তা  ট্রাম্পের আয়োজিত ভোজসভায় চীন-মার্কিন বন্ধুত্বের উষ্ণ বার্তা বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে সমঝোতা স্মারক স্বাক্ষর জাতিসংঘে বিশ্বশান্তি ও রোহিঙ্গা সংকটে বাংলাদেশের অবস্থান তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি হাসপাতালে ৫ হাজার চিকিৎসক নিয়োগে ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে লিগ্যাল অফিসার জাইমা রহমান জলবায়ু সংকট মোকাবিলায় জাতিসংঘে প্রধানমন্ত্রীর চার দফা প্রস্তাব জাতিসংঘে GPE-এর উচ্চপর্যায়ের আয়োজনে বাংলাদেশের শিক্ষা খাতে আরও অর্থায়ন চাইলেন ববি হাজ্জাজ নিউইয়র্কে ‘উইমেন লিডার্স’ প্ল্যাটফর্মে বক্তব্য দিলেন ডা. জুবাইদা রহমান

পলাশবাড়ীতে বাঁধের গাছ কর্তন,প্রশাসন নিরব

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৯
পলাশবাড়ীতে বন্যা নিয়ন্ত্রন বাধের গাছ কর্তন করেছে স্থানীয় সাবেক ছাত্রদল নেতার নেতৃত্বে একটি চক্র

আশরাফুল ইসলাম,গাইবান্ধা প্রতিনিধি:গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নের আমবাগান নামকস্থানে পলাশবাড়ী ঘোড়াঘাট সড়কের পশ্চিম পার্শ্বে করতোয়া নদীর ঢাল বন্যা নিয়ন্ত্রন বাঁধের উপর হতে গত ১৪ সেপ্টেম্বর শনিবার থেকে কয়েকদিন যাবৎ রাতে আধারে স্থানীয় এক যুবদল নেতা ও বর্তমান উপজেলা পরিষদ চেয়াম্যানের ঘনিষ্টজন হিসাবে পরিচিত বুলেট নামের এক ব্যক্তি সে বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যানের প্রভাব খাটিয়ে প্রায় ৪৫ টি ইউক্লিপ্টাস গাছ কর্তন করে। এই সব গাছ কর্তনের সাথে স্থানীয় কয়েকজন সহ স্বঘোষিত গাছ রোপনকারী কমিটির কয়েকজন মিলে গাছ গুলো কর্তন করে স্থানীয় স’ মিল মালিক ও গাছ ব্যবসায়ী আজাহার আলী নিকট বিক্রি করেন গাছ কর্তনকারী এ চক্রটি।

পলাশবাড়ীতে বন্যা নিয়ন্ত্রন বাধের গাছ কর্তন করেছে স্থানীয় সাবেক ছাত্রদল নেতার নেতৃত্বে একটি চক্র

সরেজমিনে গিয়ে দেখা যায়, বাঁধের উপরের মোটা মোট গাছ গুলো কর্তন বেছে বেছে কাটা হয়েছে। কয়েকটি গাছের গোড়া থাকলেও অধিকাংশ গাছের গোড়া গুলোতে মাটি দিয়ে ঢেকে দিয়েছে চর্তুর এই গাছ কর্তন কারী চক্র। এদিকে গাছ কর্তনকারী বুলেট সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে গা ঢাকা দেন ও নিজের ব্যবহৃত মোবাইলটি বন্ধ করে রাখেন। পরে সন্ধ্যায় তিনি মোবাইলে জানান,গাছ কর্তনের বিষয়ে তিনি কিছুই জানেন না।
গাছ রোপনকারী কমিটির সভাপতি রাঙ্গা জানান, উপর মহলের সকলের সাথে আলোচনা করে গাছ কয়েকটি কাটা হয়েছে । তবে গাছ কর্তনকরা বিষয়ে এর চেয়ে বেশী কিছু তার জানা নেই। গাছ কর্তন ও সকলের সাথে আলাপ আলোচনা করেছেন বুলেট তিনি আরো বলেন,স্থানীয় সাংবাদিকদের ম্যানেজ করার জন্য ৩০ হাজার টাকা দেওয়া হয়েছে বলে তিনি জেনেছেন। এছাড়াও নানা জনকে অর্থ দেওয়া হয়েছে বলে তাকে জানানো হয় ।
গাছ ক্রয়কারী গাছ ব্যবসায়ী আজাহার আলী বলেন,এলাকায় কোন গাছ তিনি কেনাকাটা করেন না তিনি বাহিরে গাছ ক্রয় করেন ও বাহিরেই বিক্রি করেন। বাধের গাছ তিনি ক্রয় করেননি বলে অস্বীকার করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানান, মাঝে মাঝে রাতে চুরি করে গাছ কর্তন করে একটি চক্র এ গাছ গুলো ক্রয় করেন আজাহার আলী এবং সাথে সাথে গাছ গুলো ট্রাকে ভরে বাহিরে পাঠিয়ে দেন তিনি। গাছ কাটার পরে দিন ঘটনাস্থলে পলাশবাড়ী থানা পুলিশ ও সাংবাদিকদের দেখা গেলেও এ বিষয়ে কোন নিউজ যেমন দেখা যায়নি তেমনি কোন আইনগত ব্যবস্থাও নেওয়া হয়নি।

পলাশবাড়ীতে বন্যা নিয়ন্ত্রন বাধের গাছ কর্তন করেছে স্থানীয় সাবেক ছাত্রদল নেতার নেতৃত্বে একটি চক্র

এদিকে চুরি করে গাছ কর্তনের বিষয়ে ইউপি চেয়ারম্যান তৌফিকুল আমিন মন্ডল টিটু জানান, গাছ কর্তনের বিষয়ে জানতে পেরে ঘটনাস্থলে গেলে গাছ কর্তনের সত্যতা পান তবে কারা গাছ কেটেছেন তা তিনি জানতে না পাড়ায় কোন আইনগত ব্যবস্থা গ্রহন করতে পারেনি। এসময় তিনি থানা পুলিশকে বিষয়টি অবগত করলে ঘটনাস্থলে থানার এসআই আজিজ যান। এরপরে আর কি হয়েছে বা ঘটেছে তিনি জানেন না। এ বিষয়ে জানতে এসআই আজিজের সাথে যোগাযোগ করতে তাহার মোবাইলে যোগাযোগ করলে তাকে পাওয়া যায়নি।
এবিষয়ে দায়িত্বপ্রাপ্ত পানি উন্নয়ন বোর্ডে গাইবান্ধার নির্বাহী মোখলেছুর রহমান ও অত্র বাধের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা মোজ্জাম্মেল হক জানান, গাছ কর্তনের বিষয়টি তাদের জানা নেই। তবে দ্রুত সরেজমিনে তদন্ত পূর্বক আইন গত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য,দীর্ঘদিন হলো পলাশবাড়ী উপজেলার উপরে বয়ে যাওয়া বন্যা নিয়ন্ত্রন বাঁধের উপর হতে দিনে রাতে গাছ কর্তন করা হলেও অদৃশ্য কারণে কোন প্রকার ব্যবস্থা নেওয়া হয় না । এ অঞ্চলের বিভিন্ন স্থানে বাধের উপরে আস্তে আস্তে গাছ শূন্য হয়ে পড়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD