শিরোনাম :
নিউইয়র্কে ‘উইমেন লিডার্স’ প্ল্যাটফর্মে বক্তব্য দিলেন ডা. জুবাইদা রহমান বহর আধুনিকায়নে বোয়িংয়ের সঙ্গে নতুন চুক্তি, কিনবে ১১ উড়োজাহাজ শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম জয় এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের মৃত্যু: মামলায় আসামি মামা কারাগারে কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে কারিগরি সমন্বয় কমিটির দ্বিতীয় সভা নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেই প্লেনকোভিচের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান লবায়ু সংকট মোকাবিলায় উন্নত দেশগুলোর কার্যকর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী চীন-মার্কিন সুসম্পর্ক বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতায় ভূমিকা রাখবে: জরিপ খাদ্য নিরাপত্তা রক্ষায় কৃষকদের আয় ও উৎপাদন সক্ষমতা নিশ্চিতের উদ্যোগ

পলাশবাড়ীতে টিসিবি পন্য বিতরণে ব্যাপক অনিয়ম : সাংবাদিকের উপর হামলা

গাইবান্ধা (বাংলাদেশ) প্রতিনিধি
  • প্রকাশের সময়: বুধবার, ৬ মে, ২০২০

গাইবান্ধার পলাশবাড়ীতে টিসিবি পন্য বিতরণে ব্যাপক অনিয়ম , ইউএনও এবং পুলিশের উপস্থিতিতে সাংবাদিকের উপর হামলা আহত দুই সাংবাদিক পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।
গতকাল মঙ্গলবার বিকেলে সদরের নুনিয়াগাড়ী গ্রামের ঘোড়াঘাট রোডস্থ প্রফেসার পাড়া গ্রামে ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়,দেশের দুর্যোগময় মুহুর্তে সরকার নিম্ন আয়ের মানুষের দুঃখ দুর্দশার কথা বিবেচনা করে টিসিবি ডিলারের মাধ্যমে স্বল্প মুল্যে ডাল , তেল , আটাসহ নিত্তপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছে।

এরই ধারাবাহিকতায় পলাশবাড়ী উপজেলার টিসিবি ডিলার আতোয়ার রহমান গত ৪ এপ্রিল সোমবার ট্রেড কর্পোরেশন অব বাংলাদেশ বগুড়া আঞ্চলিক কার্যালয় হতে টিসিবির তেল , ছোলা ও চিনি,খেজুর ইত্যাদি ভোগ্য পন্য সামগ্রী উত্তোলন করে।

৫ মে মঙ্গলবার সকালে থেকে মালামাল ডিলার আতোয়ার কর্তৃক বিক্রির কথা থাকলে ও ডিলার আতোয়ার দীর্ঘদিন থেকে অসুস্থ থাকা উক্ত মালামাল নিজে বিতরণ না করে তার ভাগিনা যুবদল নেতা মামুন মিয়ার নিকট উক্ত মালামাল বিক্রয় করেন।

এদিকে ডিলার হিসেবে আতোয়ার কাগজে কলমে থাকলে সীমাবদ্ধ থাকলে ও মঙ্গলবার সকাল থেকে সদরের ঘোড়াঘাট রোডস্থ বিদুৎ অফিসের সামনে সরকারি কলেজের অবসর প্রাপ্ত কর্মচারী আবু তাহেরের নবনির্মিত একটি ভবনের নিচতলা হতে সকাল থেকে সাব ডিলার মামুন এসব পন্য সামগ্রী বিতরণ শুরু করে ২ টা পর্যন্ত বিতরণ ।এসময় ট্যাগ অফিসার সমাজসেবা কর্মকর্তা ও থানার একজন এএসআই দায়িত্ব পালন করছিল।

ঐদিন দুপুর ২ টার পর আকর্ষিক বজ্র বৃষ্টি শুরু হলে মালামাল বিতরণ বন্ধ করে ট্যাগ অফিসারসহ কর্মকর্তারা ষ্টক মালামাল রেজিষ্ট্রার ভুক্ত না করে চলে যায় তালা মেরে চলে যায়।

বৃষ্টি শেষে লোকজন আবারো মালামাল নিতে উল্লেখিত স্থানে ভীর জমালে সাব ডিলার মালামাল বিতরণে অপারগতা প্রকাশ করে।

এসময় ভুক্তভোগীরা সাংবাদিকদের অবগত করলে সাংবাদিক সিরাজুল ইসলাম রতন,আশরাফুল ইসলাম,মাসুদার রহমান মাসুদ,আশরাফুজ্জামান, রবিউল ইসলাম সাংবাদিক মাসুদ রানা,ফজলার রহমানসহ বেশ কয়েকজন সাংবাদিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রথমে বিষয়টি ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ ক্যাম অফিস বগুড়া এর সহকারী কার্যনির্বাহী, পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল হোসেন,থানার অফিসার ইনচার্জ মাসুদার রহমান মাসুদ ও স্থানীয় সংসদ সদস্য এ্যাডঃ উম্মে কুলসুম স্মৃতি কে অবগত করেন।

এমপি তাৎক্ষনিক ব্যাবস্থা গ্রহনের জন্য ইউএনও ও অফিসার ইনচার্জ পলাশবাড়ীকে নির্দেশ প্রদান করেন।
ঘটনার দেড় ঘন্টা পর ইউএনও মেজবাউল হোসেন থানার অফিসার ইনচার্জ মাসুদার রহমান মাসুদ সঙ্গীয় পুলিশ ফোর্স ডিলার আতোয়ারকে নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়।

এদিকে ইউএনওর বিরুদ্ধে আগে থেকেই কাফনের কাপড় পরে আন্দোলন করা সাংবাদিক আশরাফুল ইসলামকে ঘটনাস্থলে দেখে ইউএনও মেজবাউল হোসেন ক্ষিপ্ত হয়ে যায়।

এসময় অন্যান্য সাংবাদিকরা ঘটনার বিবরন ইউএনওকে অবগত করার সময় সাংবাদিক আশরাফুল বিষয়টি ফেসবুক লাইভে নিয়ে।

ইউএনও টিসিবির পন্যমজুদ ও বিতরণের হিসাব না নিয়ে গুদামে কতটুকু পন্য রক্ষিত আছে তা গুনতে ডিলারকে নির্দেশ প্রদান করেন।

কতটুকু পন্য বিতরণ করা হয়েছে তার নিদিষ্ট হিসাব নেই কেন? বিষয়টি ফেসবুক লাইভে এসে সাংবাদিক আশরাফুল ইসলাম ও সহকর্মীরা জানতে চাইলে ফেসবুক লাইভের বিষয়টি ইউএনওর নজরে আসে।ইউএনওর বিরুদ্ধে আগে থেকেই আন্দোলন করা সাংবাদিক আশরাফুলকে আক্রমন করার জন্য ইউএনও ডিলার ও তার লোকজনকে ইশারা দেন।

এসময় ডিলারের ৭/৮ জন ব্যাক্তি ইউএনওর এবং ওসি সহ পুলিশের সামনেই সাংবাদিক আশরাফুল ইসলাম ও সাংবাদিক মাসুদ রানাকে বেদম মারপিট করে গুরুতর আহত করে লাইভে থাকা মোবাইল ফোন কেড়ে নেয়।

অনিয়মের বিষয়টি খতিয়ে না দেখেই ইউএনও ডিলারের পক্ষ অবলম্বন করে উল্টো ডিলারের কাছ থেকে সাংবাদিকদের বিরুদ্ধে চাঁদাবাজির মিথ্যা একটি লিখিত অভিযোগ গ্রহন করার জন্য ওসি পলাশবাড়ীকে নির্দেশ প্রদান করেন।

ঘটনার পর থেকেই স্থানীয় সাংবাদিকদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে । তারা ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। ঘটনার সুস্থ তদন্ত সাপেক্ষ প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

এছাড়া ও সাংবাদিকদের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD